হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রমজানে একবারের বেশি ওমরাহ বন্ধ করল সৌদি আরব 

পবিত্র রমজান মাসে কাবা শরিফ ও মসজিদুল হারামে মুসল্লির ভিড় কমাতে একাধিকবার ওমরাহ ও কাবা শরিফ তাওয়াফের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, তারা রমজান মাসে একাবারের বেশি ওমরাহ করার অনুমতি দেবেন না। এই নিয়ম মেনে চলতে তারা এই রোজায় একাধিকবার ওমরাহ পালন করতে চাওয়া ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, মূলত রোজার সময় অন্যদের আরও সহজে ওমরাহ পালন ও কাবা শরিফ তাওয়াফের সুযোগ দিতে এবং মসজিদুল হারামে ভিড় কমাতে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছে।

সৌদি আরবে হজ ও ওমরাহ পালন সহজ করতে নুসুক নামে একটি অ্যাপ চালু করেছে দেশটির সরকার। সৌদি সরকারের নতুন সিদ্ধান্তের বিষয়টি নিয়ে নুসুক অ্যাপও আপডেট করা হয়েছে।নতুন সিদ্ধান্ত অনুসারে, কোনো ব্যক্ত যদি দ্বিতীয়বার ওমরাহ পালনের জন্য নুসুকে রেজিস্ট্রেশনের চেষ্টা করেন সে ক্ষেত্রে নুসুক অ্যাপ তাঁকে বাধা দেবে অর্থাৎ তাঁর রেজিস্ট্রেশন হবে না।

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজসংকেতের অপেক্ষায়

সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে মার্কিন বাহিনী, ইরানে হামলা যেকোনো সময়

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ১৫ মাসেই নিহত ছাড়িয়েছে ৭৫ হাজার: গবেষণা

ইরানে বড় বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প

মার্কিন হুমকির মধ্যেই রাশিয়ার সঙ্গে সমুদ্রে যুদ্ধের মহড়া চালাবে ইরান