হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ত্রিপক্ষীয় বৈঠকে মিশর, ইসরায়েল ও আরব আমিরাতের শীর্ষ নেতারা

ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছিলেন মিশর, ইসরায়েল এবং আরব আমিরাতের শীর্ষ নেতারা। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর এবং ইরানের পরমাণু চুক্তি একটি পরিণতির দিকে যাওয়ার পর এই প্রথম তিন দেশের নেতারা একসঙ্গে বসলেন। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

আল জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে লোহিত সাগর তীরবর্তী অবকাশযাপন কেন্দ্র শারম আল শেখে আলোচনায় বসেন। এ ছাড়া সোমবার মিশরের প্রেসিডেন্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেট এবং আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এল-সিসির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও বসেন। 

বৈঠকের বিষয়ে মিশরের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, তিন নেতা জ্বালানি, বাজারের স্থিতিশীলতা এবং খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। 

এই বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তিন দেশের নেতারা বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে সাম্প্রতিক উন্নয়নের বিষয়ে তিন দেশের মধ্যকার সম্পর্ক সব স্তরে শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেছেন।’ 

গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়াসহ যে ৫ দেশ, কমান্ডার কে

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজসংকেতের অপেক্ষায়

সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে মার্কিন বাহিনী, ইরানে হামলা যেকোনো সময়

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ১৫ মাসেই নিহত ছাড়িয়েছে ৭৫ হাজার: গবেষণা

ইরানে বড় বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প