হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মদিনাগামী মহাসড়কের সাইনবোর্ড থেকে সরলো ‘মুসলিম অনলি’ লেখা

ঢাকা: মদিনাতে ইসলামের নবি হযরত মুহাম্মদের (সা.) রওজার দিকে যাওয়ার মহাসড়কগুলোর দিক নির্দেশক সাইনবোর্ড থেকে ‘মুসলিম অনলি’ লেখা মুছে ফেলা হয়েছে। সেই স্থলে লেখা হয়েছে ‘টু হারাম এরিয়া’। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে এমন তথ্য দেওয়া হয়েছে।

মক্কায় মসজিদুল হারাম বা কাবা শরিফ এবং মদিনায় হযরত মুহাম্মদের (সা.) রওজা এলাকায় অমুসলিম প্রবেশ নিষিদ্ধ। বিষয়টি যাত্রীদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য এ দুটি স্থানের দিকে মহাসড়কগুলোর দিক নির্দেশক সাইনবোর্ডে ‘মুসলিম অনলি’ লেখা ছিল।

সামাজিক মাধ্যমে শেয়ার করা বেশ কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে,  সাইনবোর্ডে লেখা রয়েছে ‘টু হারাম এরিয়া’, অর্থাৎ এই পথটি হারাম (পবিত্র) এলাকার দিকে গেছে। আগে এই স্থানে লেখা ছিল ‘মুসলিম অনলি’, অর্থাৎ এ পথে শুধু মুসলমানরাই যেতে পারবেন।

সৌদি আরবের অনেক নাগরিকই এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অনেকে বলছেন, এর ফলে বিদেশি পর্যটক এবং বিভিন্ন ধর্মের মানুষদের আকৃষ্ট করতে পারবে সৌদি আরব।

তবে সৌদি সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২০৩০ সালকে লক্ষ্য করে সৌদি আরবের সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তনের জন্য ব্যাপকভিত্তিক পরিকল্পনা ঘোষণা করেছেন। নারীদের ড্রাইভিং লাইসেন্স ও একা ঘোরাফেরার অধিকার দেওয়া এবং চাকরিতে সৌদি নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার মতো নীতি গ্রহণ করেছে সরকার। পাশাপাশি নতুন নতুন খাতে বিনিয়োগের দিকে জোর দিচ্ছেন মোহাম্মদ বিন সালমান।

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজসংকেতের অপেক্ষায়

সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে মার্কিন বাহিনী, ইরানে হামলা যেকোনো সময়

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ১৫ মাসেই নিহত ছাড়িয়েছে ৭৫ হাজার: গবেষণা

ইরানে বড় বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প

মার্কিন হুমকির মধ্যেই রাশিয়ার সঙ্গে সমুদ্রে যুদ্ধের মহড়া চালাবে ইরান