হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কিশোরসহ দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরায়েল 

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনী অভিযান চালিয়ে এক কিশোরসহ দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। আজ মঙ্গলবার ফিলিস্তিনের মেডিক্যাল কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, সন্দেহভাজন ফিলিস্তিনিদের আটক করতে আকবাত জাবর শিবিরে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে সৈন্যরাও পাল্টা গুলি চালায়।

স্থানীয়রা বাসিন্দারা রয়টার্সকে বলেছেন, আকবাত জাবর শিবিরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সশস্ত্র সংঘর্ষ হয়েছে। তবে ১৬ ও ২৫ বছর বয়সী দুই ফিলিস্তিনির প্রাণহানির ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। 

তারা বলেছেন, পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর এই অভিযান প্রায় এক ঘণ্টা ধরে চলেছে। এদিকে, ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি বাহিনীর এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে।

প্রায় এক দশক ধরে থমকে থাকা শান্তি আলোচনা পুনরায় শুরুর জন্য সোমবার ফিলিস্তিনি, জর্ডান এবং মিসরীয় নেতারা এক বৈঠক করেছেন। সেখানকার শান্তি নষ্ট করার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন তারা।

পশ্চিম তীরসহ অন্যান্য ভূখণ্ড নিয়ে ফিলিস্তিনিরা একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এ নিয়ে গত কয়েক দশক ধরে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে ফিলিস্তিনিরা। গত ১৫ মাস ধরে ইসরায়েলি অভিযান, ফিলিস্তিনিদের সড়কে আক্রমণ এবং ফিলিস্তিনি গ্রামে ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় পরিস্থিতি আরও সহিংস হয়ে উঠছে।

১৯৬৭ সালের যুদ্ধে পশ্চিম তীর দখলে নেয় ইসরায়েল। ফিলিস্তিনিরা এই উপত্যকাকে তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের মূল কেন্দ্র হিসেবে গঠনের আশা করছে। কিন্তু দখলের পর থেকে ইসরায়েল ওই অঞ্চলটিতে অবৈধভাবে ইহুদি বসতি স্থাপন করে আসছে।

গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়াসহ যে ৫ দেশ, কমান্ডার কে

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজসংকেতের অপেক্ষায়

সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে মার্কিন বাহিনী, ইরানে হামলা যেকোনো সময়

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ১৫ মাসেই নিহত ছাড়িয়েছে ৭৫ হাজার: গবেষণা

ইরানে বড় বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প