হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আফগানিস্তানে মার্কিন সেনা প্রত্যাহারের দিনকে জাতীয় ছুটি ঘোষণা 

মার্কিন সেনাবাহিনী আফগানিস্তান ছেড়ে যাওয়া উপলক্ষে নতুন ছুটির দিন ঘোষণা করেছে কাবুল। আফগানিস্তানের তালিবান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিবছর ৩১ আগস্ট এই ছুটির দিন পালন করা হবে। ২০২১ সালের এই দিনেই মার্কিন সেনারা আফগানিস্তানের মাটি ছেড়েছিল। ইরানের তাসনিম নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

গত বছর তালেবান কর্তৃপক্ষ ও সমর্থকেরা মার্কিন সেনা প্রত্যাহারের প্রথম বার্ষিকী উপলক্ষে উৎসবের আয়োজন করেছিল। তারা সাবেক মার্কিন দূতাবাস ভবনের কাছে কাবুলের মাসুদ স্কয়ারে একটি সমাবেশ করেছিল। 

৩১ আগস্ট ২০২১ সালে মার্কিন সেনাবাহিনীর শেষ কর্মকর্তা মেজর জেনারেল ক্রিস ডোনাহু সেনা প্রত্যাহারের সময়সীমার ক্ষণিক আগে আফগানিস্তান ছেড়েছিলেন। এটি ছিল আফগানিস্তানে মার্কিন সেনাদের ২০ বছরের ক্যাম্পেইনের সমাপ্তি। 

২০০১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আল-কায়েদা ও অন্যান্য চরমপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে তথাকথিত ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণা করে আফগানিস্তানে সেনা মোতায়েন করেছিল। শুরুতেই উৎখাত করা হয় তালেবান সরকারকে। পশ্চিমা বাহিনী দ্রুত কাবুল দখল করে নিলেও তালেবানরা দেশের উল্লেখযোগ্য এলাকাগুলোর ওপর নিয়ন্ত্রণ ধরে রেখেছিল। ফলে তাদের সঙ্গে মার্কিন সেনাদের দীর্ঘস্থায়ী সংঘর্ষ শুরু হয়। ধীরে ধীরে আফগানিস্তানে এই অভিযান যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যেও ক্ষোভ সৃষ্টি করে। 

সেনা প্রত্যাহারের সময় যুক্তরাষ্ট্র অনেক আফগানদের ছেড়ে চলে গেছে, যারা তাদের ক্যাম্পেইনে সমর্থন করেছিল। এ নিয়ে ওয়াশিংটন বিশ্বব্যাপী নানা সমালোচনার সম্মুখীন হয়েছে।

গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়াসহ যে ৫ দেশ, কমান্ডার কে

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজসংকেতের অপেক্ষায়

সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে মার্কিন বাহিনী, ইরানে হামলা যেকোনো সময়

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ১৫ মাসেই নিহত ছাড়িয়েছে ৭৫ হাজার: গবেষণা

ইরানে বড় বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প