হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরাকে মার্কিন হামলায় বেসামরিক নাগরিকসহ নিহত অন্তত ১৬ 

ইরাকের পশ্চিমে সশস্ত্র ইরানপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন হামলায় বেসামরিক নাগরিকসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ২৫ জন। 

আজ শনিবার ইরাকি সরকারের মুখপাত্র বাসেম আল-আওয়াদি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

আওয়াদি একটি বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রের এহেন হামলায় ইরাক এবং এই অঞ্চলের নিরাপত্তা অতল গহ্বরে নিমজ্জিত হবে। ইরাক সরকারের সঙ্গে সমন্বয় করে ইরানপন্থী যোদ্ধাদের ঘাঁটিতে হামলা করা হচ্ছে—ওয়াশিংটনের এমন দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে জানিয়েছেন আওয়াদ। একই সঙ্গে হামলাকে সিরিয়ার সার্বভৌমত্বের ওপর আঘাত বলেও উল্লেখ করেছেন তিনি। 

গাজা যুদ্ধের মধ্যে জর্ডানে মার্কিন সৈন্যদের হত্যার প্রতিশোধ নিতে ইরাক এবং সিরিয়ায় ইরান সমর্থিত ঘাঁটিগুলোতে যুক্তরাষ্ট্র আরও হামলা চালাবে বলে জানিয়েছে। 

এদিকে সিরিয়া ওয়াশিংটনের এই হামলাকে ‘সন্ত্রাসবাদের’ সমর্থন বলে অভিযোগ করেছে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডে কোনো হামলা করেনি। 

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, ওয়াশিংটন যেই ‘বহুস্তরের’ আক্রমণের কথা বলেছে—তা ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর আক্রমণ বন্ধ করার জন্য, ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর জন্য নয়। 

এদিকে যুক্তরাষ্টের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আমাদের পছন্দমতো সময়ে এবং স্থানে এই হামলা চলতে থাকবে।’

গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়াসহ যে ৫ দেশ, কমান্ডার কে

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজসংকেতের অপেক্ষায়

সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে মার্কিন বাহিনী, ইরানে হামলা যেকোনো সময়

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ১৫ মাসেই নিহত ছাড়িয়েছে ৭৫ হাজার: গবেষণা

ইরানে বড় বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প