হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলে ছুরি হামলা, হামলাকারীসহ নিহত ৪

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বেরশেবা শহরে ছুরি হামলায় তিনজন নিহত হয়েছেন। পরে একজন বেসামরিক লোকের গুলিতে হামলাকারীও নিহত হন। আজ মঙ্গলবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

পুলিশ জানায়, একজন আরব হামলাকারী হামলাটি চালায়। 

ইসরায়েল পুলিশের মুখপাত্র এলি লেভি বলেন, একজন বেসামরিক ব্যক্তি উদ্যোগ নিয়ে ওই হামলাকারীকে গুলি করে হত্যা করে। 

ইসরায়েলের জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবা সংস্থা দ্য ম্যাগেন ডেভিড অ্যাডমের পক্ষ থেকে জানানো হয়, একজন পুরুষ ও ২ জন নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। 

এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। 

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজসংকেতের অপেক্ষায়

সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে মার্কিন বাহিনী, ইরানে হামলা যেকোনো সময়

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ১৫ মাসেই নিহত ছাড়িয়েছে ৭৫ হাজার: গবেষণা

ইরানে বড় বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প

মার্কিন হুমকির মধ্যেই রাশিয়ার সঙ্গে সমুদ্রে যুদ্ধের মহড়া চালাবে ইরান