হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজার হাসপাতালে ব্যান্ডেজ, পিন, রড ফুরিয়ে গেছে

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ ১৭তম দিনে গড়িয়েছে। এরই মধ্যে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে প্রায় সাড়ে ৪ হাজার মানুষ নিহত হয়েছে। গাজার হাসপাতালে হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজা হাসপাতালে সৃষ্টি হয়েছে চিকিৎসাসামগ্রীর সংকট।

স্থানীয় সময় রোববার বিবিসি নিউজ আওয়ার প্রোগ্রামে আল-শিফা হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, ভয়াবহ অবস্থার মুখোমুখি হচ্ছেন তাঁরা। 

আল-শিফা হাসপাতালের ওই চিকিৎসকের নাম ঘাসান আবু সিত্তাহ। তিনি বলেন, ‘হাসপাতালের ক্ষত সারানোর জন্য ব্যান্ডেজ, ফ্র্যাকচার ঠিক করার জন্য পিন ও রড ফুরিয়ে গেছে।’

ঘাসান আবু সিত্তাহ বলেন, ‘আহতের সংখ্যা বাড়ছেই। কিন্তু আমাদের চিকিৎসা সামগ্রী নেই।’ চিকিৎসক আরও বলেন, ‘নিবিড় পরিচর্যায় থাকা রোগীদের জন্য বিদ্যুৎ সরবরাহও একটি উদ্বেগের বিষয়। বিদ্যুৎ ছাড়া এই হাসপাতাল কেবল একটি গণকবর।’ তিনি বলেন, হাসপাতালের কর্মীরা তাঁদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, তবু ১৬ থেকে ১৮ ঘণ্টা কাজ করছেন।  

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছে। এখনো অনেকে হামাসের কাছে বন্দী আছে। ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। এর পর থেকেই দফায় দফায় গাজায় বিমান ও স্থল, এমনকি নৌবাহিনীর জাহাজ থেকে হামলা চালাচ্ছে ইসরায়েল।

গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়াসহ যে ৫ দেশ, কমান্ডার কে

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজসংকেতের অপেক্ষায়

সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে মার্কিন বাহিনী, ইরানে হামলা যেকোনো সময়

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ১৫ মাসেই নিহত ছাড়িয়েছে ৭৫ হাজার: গবেষণা

ইরানে বড় বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প