হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

এডেনে মালবাহী জাহাজে হুতিদের হামলায় নিহত ৩ 

এডেন উপসাগরে একটি মালবাহী জাহাজে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিন জন নিহত হয়েছেন। গতকাল বুধবার এই হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন। মার্কিন সশস্ত্রবাহিনীর মধ্যপ্রাচ্য অংশ দেখভালের দায়িত্বে নিয়োজিত সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা বিগত কয়েক মাস ধরে গুরুত্বপূর্ণ জলপথ লোহিতসাগর হয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। এর আগেও একাধিক জাহাজে হামলা চালিয়েছে গোষ্ঠীটি। কিন্তু হুতি হামলায় প্রাণহানির ঘটনা এই প্রথম।

মার্কিন সশস্ত্রবাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এক বিবৃতিতে বলেছে, ‘একটি অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বার্বাডোসের পতাকাবাহী ও লাইবেরিয়ায় নিবন্ধিত এমভি ট্রু কনফিডেন্সে আঘাত হেনেছিল। এতে অন্তত তিনজন ক্রু নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর এবং জাহাজেরও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।’

সেন্টকম আরও জানিয়েছে, ‘ক্রুরা জাহাজটি পরিত্যাগ করেছে এবং আন্তর্জাতিক সামরিক জোটের যুদ্ধজাহাজগুলো এই হামলার জবাবে সাড়া দিয়ে পরিস্থিতি মূল্যায়ন করছে।’ এ নিয়ে বিগত দুই দিনে হুতিরা পঞ্চমবারের মতো অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাল। সেন্টকম আরও বলেছে, ‘হুতিদের এই বেপরোয়া হামলা বিশ্ববাণিজ্যকে ব্যাহত করেছে এবং আন্তর্জাতিক নাবিকদের প্রাণ কেড়ে নিয়েছে।’

হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ট্রু কনফিডেন্স জাহাজটির ক্রুদের আগেভাগেই সতর্ক করা হয়েছিল। কিন্তু তাঁরা সেই সতর্কতা প্রত্যাখ্যান করায় অনেকগুলো ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিতে হামলা চালানো হয়েছিল।

এর আগে গত ডিসেম্বরের মাঝামাঝি হুতি গোষ্ঠী ঘোষণা দিয়েছিল, তারা জাতীয়তানির্বিশেষে ইসরায়েলে ভ্রমণকারী যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করবে। তারপর থেকে নিয়মিতই ইসরায়েলে ভ্রমণকারী নৌযানকে লক্ষ্য করে আক্রমণ করছে হুতি বিদ্রোহীরা। তবে সেসব আক্রমণের বেশির ভাগই ব্যর্থ হয়েছে।

গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়াসহ যে ৫ দেশ, কমান্ডার কে

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজসংকেতের অপেক্ষায়

সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে মার্কিন বাহিনী, ইরানে হামলা যেকোনো সময়

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ১৫ মাসেই নিহত ছাড়িয়েছে ৭৫ হাজার: গবেষণা

ইরানে বড় বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প