হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা উন্মোচন করল ইরান

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা উন্মোচন করেছে মধ্যপ্রাচ্যর অন্যতম পরাশক্তি ইরান। এর মধ্যে রয়েছে নিজেদের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ‘আরমান’ এবং স্বল্প উচ্চতার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘আজরাখশ’। আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) ইরানি সরকারি বার্তা সংস্থা ইরনা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং হামাসের প্রতি সংহতির অংশ হিসেবে লোহিতসাগরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজে হামলা করে আসছে ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহীরা। ইরানপন্থি এই গোষ্ঠীর হামলার জবাবে ইয়েমেনে তাদের সামরিক স্থাপনায় একের পর এক হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া সিরিয়া ও ইরাকে ইরানপন্থি গোষ্ঠীগুলোর বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

শনিবার ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানির উপস্থিতিতে দুটি গাড়ির ওপর নতুন অস্ত্রের উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইরনা জানায়, দেশের প্রতিরক্ষা জগতে নতুন সিস্টেম যোগ হওয়ায় ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়বে।

বার্তা সংস্থাটি জানিয়েছে, আরমান ক্ষেপণাস্ত্রব্যবস্থা একযোগে ১২০ থেকে ১৮০ কিলোমিটারের মধ্যে ছয়টি লক্ষ্যবস্তুকে প্রতিহত করতে পারে। এর দুটি রাডার রয়েছে, একটি অতি সক্রিয়, অপরটি স্বল্প সক্রিয়। অন্যদিকে আজরাখশ ক্ষেপণাস্ত্রব্যবস্থা ৫০ কিলোমিটার এলাকার মধ্যে লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করতে পারে। এতে চারটি ক্ষেপণাস্ত্র রয়েছে।

এর আগে গত জুন মাসে প্রথমবারের মতো নিজেদের তৈরি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সামনে নিয়ে এসেছিল ইরান। ওই ক্ষেপণাস্ত্রের নাম ছিল ফাতাহ। এটি ১ হাজার ৪০০ কিলোমিটার দূরের শত্রুঘাঁটিতে আঘাত হানতে পারে।

গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়াসহ যে ৫ দেশ, কমান্ডার কে

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজসংকেতের অপেক্ষায়

সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে মার্কিন বাহিনী, ইরানে হামলা যেকোনো সময়

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ১৫ মাসেই নিহত ছাড়িয়েছে ৭৫ হাজার: গবেষণা

ইরানে বড় বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প