হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলে আল-জাজিরার সম্প্রচার বন্ধ, কার্যালয়ে তল্লাশি 

ইসরায়েলে আল-জাজিরা টেলিভিশন নেটওয়ার্কের কার্যক্রম বন্ধ করে দিয়েছে নেতানিয়াহুর সরকার। আজ রোববার সংবাদ সংস্থাটিকে হামাসের মুখপত্র আখ্যা দিয়ে এর কার্যক্রম বন্ধ করা হলো। এর আগে একই দিন কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যমটি বন্ধে সর্বসম্মতিক্রমে ভোট দেয় বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা। 

ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার জেরুজালেমের অ্যাম্বাসেডর হোটেলে কাতারি সম্প্রচার মাধ্যমের অফিসে অভিযান চালিয়েছে পুলিশ। 

এ ঘটনার নিন্দা জানিয়ে আল-জাজিরা বলেছে, আল-জাজিরাকে ইসরায়েলি নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ দেখানো ‘বিপজ্জনক এবং ডাহা মিথ্যা।’ চ্যানেলটি বলেছে, প্রতিটি আইনি পদক্ষেপ অনুসরণ করার অধিকার তাঁদের রয়েছে। 

ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী শ্লোমো কারহি বলেছেন, অভিযানে আল-জাজিরার সরঞ্জাম জব্দ করা হয়েছে। এক্সে (সাবেক টুইটার) শ্লোমো কারহির করা এক পোস্টে দেখা গেছে, যোগাযোগ মন্ত্রণালয়ের পুলিশ অফিসার এবং ইন্সপেক্টররা একটি হোটেল রুমে প্রবেশ করছেন। আল জাজিরার সূত্র বলেছে, হোটেলটি পূর্ব জেরুজালেমে অবস্থিত। অস্থায়ী কার্যালয় হিসেবে সেটি ব্যবহার করে আল-জাজিরা।

বিবিসির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু পুলিশ তাদের ছবি তুলতে ও হোটেলে প্রবেশ করতে দেয়নি। 

রয়টার্সের মতে, ইসরায়েলি স্যাটেলাইট সার্ভিস ‘ইয়েস’ একটি বার্তা প্রদর্শন করেছে। যাতে লেখা ছিল, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ইসরায়েলে আল-জাজিরা স্টেশনের সম্প্রচার বন্ধ করা হয়েছে। 

ইসরায়েলে আল-জাজিরার কার্যক্রম এখনো পুরোপুরিভাবে বন্ধ হয়নি। দেশটিতে এখনো ফেসবুকে আল-জাজিরা সক্রিয় রয়েছে। 

ইসরায়েল সরকারের এই সিদ্ধান্তকে একটি ‘অপরাধমূলক কাজ’ হিসাবে নিন্দা জানিয়েছে আল­-জাজিরা। একই সঙ্গে সতর্ক করেছে, গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে ইরায়েল ‘আন্তর্জাতিক ও মানবিক আইনের লঙ্ঘন’ করেছে। 

আল-জাজিরা রোববার এক বিবৃতিতে বলেছে, ‘মানবাধিকার এবং তথ্য জানার মৌলিক অধিকার লঙ্ঘনকারী ইসরায়েলের এই অপরাধমূলক কাজের তীব্র নিন্দা জানায় আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক। আল-জাজিরার বিশ্বব্যাপী শ্রোতাদের কাছে সংবাদ এবং তথ্য সরবরাহের অধিকার রয়েছে।’

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজসংকেতের অপেক্ষায়

সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে মার্কিন বাহিনী, ইরানে হামলা যেকোনো সময়

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ১৫ মাসেই নিহত ছাড়িয়েছে ৭৫ হাজার: গবেষণা

ইরানে বড় বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প

মার্কিন হুমকির মধ্যেই রাশিয়ার সঙ্গে সমুদ্রে যুদ্ধের মহড়া চালাবে ইরান