হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ৪৩ হাজার, ৪০ শতাংশই শিশু

মৃত্যু গাজায় ইসরায়েলি হামলায় নিহত পরিবারের সদস্যদের লাশের পাশে নির্বাক দাঁড়িয়ে এক ফিলিস্তিনি শিশু। ছবি: এএফপি

ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় বিগত এক বছর ধরে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দখলদার রাষ্ট্রটির হামলায় অঞ্চলটিতে এখন পর্যন্ত প্রায় ৪৩ হাজার মানুষ নিহত হয়েছেন। নিহতদের ৪০ শতাংশ অর্থাৎ ১৭ হাজারের বেশি শিশু। গাজা প্রশাসনের জনসংযোগ বিভাগের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

লেবাননের সংবাদমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। দখলদার ইহুদি রাষ্ট্রটির হামলায় এখন পর্যন্ত গাজায় ৪২ হাজার ৮৮৫ জন নিহত হয়েছে। এই সময়ে আহত হয়েছে অন্তত ১ লাখ ৫৪৪ জন।

গাজার জনসংযোগ কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চলা ইসরায়েলের ৩৮৫ দিনের আগ্রাসনে ৩ হাজার ৭৩৮টি হত্যাকাণ্ড সংঘটিত করেছে ইসরায়েল। এসব হত্যাকাণ্ডে ৪২ হাজার ৮৮৫ জন নিহত হয়েছে। নিহতদের ৪০ শতাংশ অর্থাৎ, ১৭ হাজার ২১০ জন শিশু। এই সময়ে, ইসরায়েলি হামলায় ১ হাজার ৪৭ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছে।

এ ছাড়া, ইসরায়েলি আগ্রাসনে গাজার জরুরি সেবা বিভাগের ৮৩ কর্মী নিহত হয়েছে এবং সাংবাদিক নিহত হয়েছে ১৭৭ জন। প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ১ হাজার ২০৬টি পরিবার স্রেফ নিশ্চিহ্ন হয়ে গেছে। অর্থাৎ, এসব পরিবারের সবাই মারা গেছে।

গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধ ও গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে রাখায় ৩৭ ফিলিস্তিনি অনাহারে মারা গেছে। এ ছাড়া ৩ হাজার ৫০০ ফিলিস্তিনি শিশু অপুষ্টির কারণে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে।

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজসংকেতের অপেক্ষায়

সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে মার্কিন বাহিনী, ইরানে হামলা যেকোনো সময়

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ১৫ মাসেই নিহত ছাড়িয়েছে ৭৫ হাজার: গবেষণা

ইরানে বড় বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প

মার্কিন হুমকির মধ্যেই রাশিয়ার সঙ্গে সমুদ্রে যুদ্ধের মহড়া চালাবে ইরান