হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান

এএফপি, তেহরান

ছবি: এএফপি

নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান।

রাজধানী তেহরানে গতকাল রোববার প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপস্থিতিতে এক অনুষ্ঠানে এটি উন্মোচন করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, এটির সর্বোচ্চ পাল্লা ১ হাজার ৭০০ কিলোমিটার।

নতুন এই ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে এতমাদ, যার অর্থ হচ্ছে ‘আস্থা’। অর্থাৎ এটিকে নিজ দেশের আস্থার প্রতীক হিসেবে দেখাতে চাইছে ইরান।

গতকালের অনুষ্ঠানে মাসুদ পেজেশকিয়ান বলেন, তাঁর দেশের প্রতিরক্ষা সক্ষমতা ও মহাকাশ প্রযুক্তির উন্নয়ন এটি নিশ্চিত করবে, কোনো দেশ যেন ইরানের ভূখণ্ডে আক্রমণের দুঃসাহস না দেখায়।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগে নিজের প্রয়োজনীয় সামরিক সরঞ্জামের বেশির ভাগই যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করত তেহরান। তবে বিপ্লবের পর মার্কিন নিষেধাজ্ঞার মুখে একপর্যায়ে নিজেরাই অস্ত্র নির্মাণ শুরু করে। বর্তমানে দেশটির অস্ত্রভান্ডারে ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও ড্রোনও অন্তর্ভুক্ত রয়েছে।

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজসংকেতের অপেক্ষায়

সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে মার্কিন বাহিনী, ইরানে হামলা যেকোনো সময়

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ১৫ মাসেই নিহত ছাড়িয়েছে ৭৫ হাজার: গবেষণা

ইরানে বড় বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প

মার্কিন হুমকির মধ্যেই রাশিয়ার সঙ্গে সমুদ্রে যুদ্ধের মহড়া চালাবে ইরান