হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলায় ১৪ ইসরায়েলি সেনা আহত

ইসরায়েলে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সেনা অবকাঠামোতে এই হামলা চালায়। এতে ইসরায়েলি সেনাবাহিনীর অন্তত ১৪ জন সদস্য আহত হয়েছেন। গতকাল বুধবার এই হামলা চালানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আহতদের মধ্যে ছয় সেনার অবস্থা গুরুতর। তাঁরা আরও বলেছে, লেবানন থেকে ইসরায়েলের আরব আল-আরামশে বেদুইন গ্রামের দিকে বেশ কয়েকটি অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করে ইসরায়েলি সেনারা। পরে সেগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হলেও ১৪ সেনা আহত হয়। হামলার সময় সেনারা গ্রামের একটি কমিউনিটি সেন্টারে অবস্থান করছিল। 

গতকাল বুধবার হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, গাজায় ফিলিস্তিনিদের প্রতিরোধকে সমর্থন জানিয়ে হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের ৯১তম গ্যালিলি ডিভিশনের বার্নিত ব্যারাকে বুরকান ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে এবং এর ব্যাপক ক্ষতি সাধন করেছে। 

যুদ্ধে হিজবুল্লাহ পূর্ণশক্তি নিয়ে প্রবেশ করায় ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা অত্যন্ত উদ্বিগ্ন। রায়লিউমের প্রতিবেদনের ভিত্তিতে বলা হয়েছে, ইরানের সম্ভাব্য আক্রমণ নিয়ে তেল আবিব যখন উদ্বিগ্ন, তখন এই যুদ্ধে হিজবুল্লাহর পূর্ণমাত্রার প্রবেশে অত্যন্ত চিন্তিত ইসরায়েলি নেতারা। 

ইসরায়েলি অনুসন্ধানী সাংবাদিক রনেন বার্গম্যান বলেছেন, ইরান দুবার ইসরায়েলিদের মনে ভয় ধরাতে সক্ষম হয়েছে। প্রথমবার, যখন একটিও বুলেট না ছুড়েই মনস্তাত্ত্বিক এক ভীতির পরিবেশ তৈরি করেছিল তারা এবং দ্বিতীয়বার, যখন ইরান সিরিয়ায় তার কমান্ডারদের হত্যার প্রতিশোধ নেয়।

গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়াসহ যে ৫ দেশ, কমান্ডার কে

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজসংকেতের অপেক্ষায়

সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে মার্কিন বাহিনী, ইরানে হামলা যেকোনো সময়

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ১৫ মাসেই নিহত ছাড়িয়েছে ৭৫ হাজার: গবেষণা

ইরানে বড় বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প