হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ইসরায়েলের হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত

দক্ষিণ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় পেশাগত দায়িত্ব পালনের সময় আল জাজিরার এক ফটো সাংবাদিক নিহত হয়েছেন। তাঁর নাম সামের আবুদাক্কা (৪৫)। স্থানীয় সময় শুক্রবার এ ঘটনা ঘটে। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি ড্রোন হামলায় আবুদাক্কা নিহত হয়েছেন। শনিবার খান ইউনিস শহরে তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। 

আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, ফটো সাংবাদিক আবুদাক্কা আল জাজিরা অ্যারাবিকে কর্মরত ছিলেন। খান ইউনিসের ফারহানা স্কুলে খবর সংগ্রহের সময় তিনি ড্রোন হামলায় গুরুতর আহত হয়েছিলেন। এ হামলায় তাঁর এক সহকর্মীও আহত হন। তাঁর নাম ওয়ায়েল আল-দাহদুহ। 

আবুদাক্কা ২০০৪ সালে আল জাজিরায় কাজ শুরু করেন। ১৯৯৬ সাল থেকে এ পর্যন্ত দায়িত্বরত অবস্থায় আল জাজিরার মোট ১৩ জন সাংবাদিক নিহত হয়েছেন।

গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়াসহ যে ৫ দেশ, কমান্ডার কে

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজসংকেতের অপেক্ষায়

সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে মার্কিন বাহিনী, ইরানে হামলা যেকোনো সময়

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ১৫ মাসেই নিহত ছাড়িয়েছে ৭৫ হাজার: গবেষণা

ইরানে বড় বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প