হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইয়েমেনে হামলার পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এ ঘটনায় দেশটিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বলে আজ শুক্রবার রাতে জানিয়েছে বিবিসি। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন, গত নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে ইরান সমর্থিত হুতিদের হামলার জবাব দিতেই ইয়েমেনে তাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। 

এ বিষয়ে বিবৃতি দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকও। তিনি জানান, যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্সের যুদ্ধবিমানগুলো ইয়েমেনে ‘সুনির্দিষ্ট টার্গেটে হামলা’ চালাতে সহায়তা করেছে। এই হামলাকে সীমিত, প্রয়োজনীয় ও আত্মরক্ষামূলক যথাযথ মাত্রার পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন সুনাক। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের রাজধানী সানা, হুতি নিয়ন্ত্রিত লোহিত সাগরের হুদায়দাহ বন্দর, ধামার এবং উত্তর-পশ্চিমাঞ্চলে হুতিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সাদায় হামলার খবর পাওয়া গেছে। 

হুতিরা ইয়েমেনের বেশির ভাগ অংশ নিয়ন্ত্রণ করে এবং তারা বলছে, ইসরায়েলগামী জাহাজে হামলা চালিয়ে তারা মিত্র গোষ্ঠী হামাসকে সহায়তা করছে। 

এদিকে হামলার ঘটনায় ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষুব্ধরা এই দুই দেশের বিরুদ্ধে স্লোগান দেওয়া ছাড়াও পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানায়। এ বিষয়ে একটি লাইভ প্রতিবেদনে বিবিসির সাংবাদিক ফ্র্যাংক গার্ডনার জানান, ইয়েমেনে এ ধরনের গণবিক্ষোভ অস্বাভাবিক নয়। তবে আজ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভটি ব্যতিক্রমভাবে বড় ছিল। 

বেশি মানুষ অংশগ্রহণের বিষয়ে বিবিসি প্রতিনিধি জানান, আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ ইয়েমেনে বেকারত্ব বেশি। তাই মানুষকে রাস্তায় নামানো সেখানে তুলনামূলকভাবে সহজ। পাশাপাশি দেশটিতে একটি শক্তিশালী ধর্মীয় এবং পশ্চিমাবিরোধী মনোভাবও রয়েছে। 

হুতিরা নিজেদের ‘আনসার আল্লাহ’ বা ‘আল্লাহর দল’ বলে ডাকে এবং তারা সব সময়ই ইসরায়েলের প্রতি শত্রুতা দেখিয়ে আসছে। ২০১৪ সালে এই সংগঠনটি ইয়েমেনের বেশির ভাগ অঞ্চল দখল করে নিলে এবং ইরানের সঙ্গে একটি কৌশলগত জোট গঠন করার পর তাদের ইসরায়েল ও পশ্চিমাবিরোধী মনোভব আরও কঠোর হয়।

গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়াসহ যে ৫ দেশ, কমান্ডার কে

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজসংকেতের অপেক্ষায়

সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে মার্কিন বাহিনী, ইরানে হামলা যেকোনো সময়

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ১৫ মাসেই নিহত ছাড়িয়েছে ৭৫ হাজার: গবেষণা

ইরানে বড় বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প