হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বহুজাতিক টহলেও কাজ হবে না, হুতিদের হুংকার

ইসরায়েল-হামাস সংঘাতের জেরে লোহিত সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কার্যকলাপ আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাঘাত সৃষ্টি করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রসহ একাধিক পশ্চিমা দেশ যৌথভাবে লোহিত সাগরের দক্ষিণ প্রান্ত ও এডেন উপসাগরে টহলের সিদ্ধান্ত নিয়েছে। 

তবে বহুজাতিক টহল কোনো কাজে আসবে না বলে দাবি করেছে হুতিরা। সংগঠনটির একজন সিনিয়র নেতা বলেছে—আন্তর্জাতিক সামুদ্রিক জোট গঠন লোহিত সাগরে হুতিদের জাহাজ আক্রমণ করা থেকে থামাতে পারবে না। মঙ্গলবার আমিরাত-ভিত্তিক দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে এই খবর জানা গেছে। 

হুতির মুখপাত্র মোহাম্মদ আবদুল সালাম বলেন, ‘মার্কিনদের গঠিত জোটের কাজ হলো—ইসরায়েলকে রক্ষা করা এবং ন্যায্যতা ছাড়াই সাগরে সামরিকীকরণ করা। ইয়েমেন (হুতিদের) গাজার সমর্থনে তাদের বৈধ কার্যক্রম চালিয়ে যাওয়া থেকে বিরত হবে না।’ 

তিনি আরও বলেন, ‘ইয়েমেনের নৌ অভিযানের লক্ষ্য হলো—গাজায় আগ্রাসন ও অবরোধের মোকাবিলায় ফিলিস্তিনি জনগণকে সমর্থন করা।’ 

উল্লেখ্য, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বাহরাইন সফরে গিয়ে আন্তর্জাতিক নজরদারি জোটের বিষয়ে কথা বলেন। তিনি জানান, নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় ‘অপারেশন প্রস্প্যারিটি গার্ডিয়ান’ নামে বহুদেশীয় নিরাপত্তা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর সঙ্গে যুক্তরাষ্ট্র ছাড়াও যোগ দেবে বাহরাইন, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সেশেলস ও স্পেন।

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজসংকেতের অপেক্ষায়

সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে মার্কিন বাহিনী, ইরানে হামলা যেকোনো সময়

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ১৫ মাসেই নিহত ছাড়িয়েছে ৭৫ হাজার: গবেষণা

ইরানে বড় বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প

মার্কিন হুমকির মধ্যেই রাশিয়ার সঙ্গে সমুদ্রে যুদ্ধের মহড়া চালাবে ইরান