হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরাকে ইরানপন্থী রাষ্ট্রায়ত্ত প্যারা মিলিশিয়া বাহিনীর ঘাঁটিতে বোমা হামলা

মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন কোনোভাবেই নিভছে না। ইরান-ইসরায়েল সংঘাতের তীব্রতার আঁচ থিতিয়ে আসতে না আসতেই এবার হামলা হলো ইরাকের রাষ্ট্রায়ত্ত প্যারা মিলিশিয়া বাহিনীর ওপর। পপুলার মোবিলাইজেশন ফোর্সেস নামে ওই প্যারা মিলিশিয়া বাহিনী ইরানের মদদপুষ্ট এবং প্রধানত শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ে গঠিত। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের রাজধানী বাগদাদের ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কালসো নামের একটি সেনাঘাঁটিতে অবস্থানরত পপুলার মোবিলাইজেশন ফোর্সের সেনাদের ওপর আকাশ থেকে বোমা হামলা হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে ব্যাপক বিস্ফোরণের আওয়াজ শোনা যায় সেই হামলার পরপরই। 

ইরাকি নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, বিমান থেকে এই হামলা চালানো হয়েছে। এই হামলায় পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের এক সেনা নিহত ও ছয়জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হিলা শহরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। 

এক বিবৃতিতে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এক বিবৃতিতে বলেছে, ‘বিস্ফোরণে বস্তুগত ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। এ ঘটনার তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে।’ তবে বিবৃতিতে হতাহতের সংখ্যা উল্লেখ করা হয়নি। 

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্র জানিয়েছে, কারা এই বিমান হামলার জন্য দায়ী তা জানা যায়নি। তবে যুক্তরাষ্ট্র এই হামলার দায় অস্বীকার করেছে। ইরাকে অবস্থানরত এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘ইরাকে কোনো মার্কিন সামরিক তৎপরতা ছিল না।’

গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়াসহ যে ৫ দেশ, কমান্ডার কে

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজসংকেতের অপেক্ষায়

সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে মার্কিন বাহিনী, ইরানে হামলা যেকোনো সময়

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ১৫ মাসেই নিহত ছাড়িয়েছে ৭৫ হাজার: গবেষণা

ইরানে বড় বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প