হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলের সেনা সদর দপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হিজবুল্লাহর ড্রোন হামলা

ইসরায়েলের সেনাবাহিনীর সদর দপ্তর। ছবি: সংগৃহীত

ইসরায়েলের সেনাবাহিনীর সদর দপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। স্থানীয় সময় আজ বুধবার (১৩ নভেম্বর) তেল আবিবের প্রাণকেন্দ্রে এই হামলা চালানোর দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র খ্যাত তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান কার্যালয়ে ‘বিস্ফোরকবাহী ড্রোন’ হামলা চালানো হয়েছে। তবে এই হামলায় সেখানে কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানি ঘটেছে কি না সেই বিষয়ে কিছু জানায়নি হিজবুল্লাহ।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, লেবানন থেকে ছোড়া দুটি ড্রোন ও ৪০টি রকেট রুখে দিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ছাড়া তেল আবিবের কোনো এলাকা লক্ষ্য করে এসব ড্রোন ও প্রোজেক্টাইল ছোড়া হয়েছিল, সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনো তথ্য দেয়নি ইসরায়েলের সশস্ত্র বাহিনী (আইডিএফ)।

সশস্ত্র হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের কিরিয়া সামরিক ঘাঁটিতে প্রথমবারের মতো বিমান হামলা চালিয়েছেন হিজবুল্লাহর যোদ্ধারা। কিরিয়ার সামরিক ঘাঁটিটি ইসরায়েলের যুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও কর্মীদের সদর দপ্তর হিসেবে ব্যবহার করা হয়। একই সঙ্গে ইসরায়েলের যুদ্ধ ব্যবস্থাপনা ও বিমানবাহিনীর যুদ্ধ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান কর্তৃপক্ষের কার্যালয়ও রয়েছে সেখানে।

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজসংকেতের অপেক্ষায়

সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে মার্কিন বাহিনী, ইরানে হামলা যেকোনো সময়

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ১৫ মাসেই নিহত ছাড়িয়েছে ৭৫ হাজার: গবেষণা

ইরানে বড় বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প

মার্কিন হুমকির মধ্যেই রাশিয়ার সঙ্গে সমুদ্রে যুদ্ধের মহড়া চালাবে ইরান