হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পরমাণু চুক্তি হলেও ইরানকে ছাড় দেবে না মোসাদ

ইরানের পরমাণু চুক্তি বাস্তবায়িত হলেও ইরানকে ছাড় দেবে না মোসাদ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান বলেছেন, পরমাণু চুক্তি হলেও ইরানকে দায়মুক্তি দেবে না মোসাদ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতেই বিশ্বের প্রধান দেশগুলো মিলে ২০১৫ সাল থেকে একটি চুক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সর্বশেষ ইউরোপীয় ইউনিয়ন এই বিষয়ে চূড়ান্ত অগ্রগতি হয়েছে বলে জানিয়েছিল। তবে সেই শুরু থেকেই ইসরায়েল ইরানের পরমাণু কর্মসূচি এমনকি পরমাণু চুক্তিরও বিরোধিতা করে এসেছে। তারই ধারাবাহিকতা হিসেবে মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া ইরানের বিরুদ্ধে এই সতর্কবার্তা উচ্চারণ করলেন। 
 
চলতি বছরের জুন মাসে মোসাদের দায়িত্ব নেওয়া ডেভিড বার্নিয়া ইরানের পরমাণু চুক্তির বিষয়ে বলেছেন, ‘আমরা এই হেঁয়ালিতে অংশ নেব না। এমনকি, যদি চুক্তি স্বাক্ষরিতও হয়ে যায় তবে সেই কোনো কোনোভাবেই মোসাদকে ইরানে অপারেশন চালানো থেকে বিরত রাখতে পারবে না।’ এই সময় তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে ইরানের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হামলাও দৃঢ়ভাবে প্রতিহত করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। 

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে ডেভিড বার্নিয়া আরও বলেন, ‘আমরা এরই মধ্যে কয়েক ডজন ইরানি হামলা প্রতিহত করে দিয়েছি। দেশটি ইসলামিক রিপাবলিক অব ইরান নয় বরং টেরর রিপাবলিক অব ইরান।’ তিনি আরও বলেন, ‘ইরানের সন্দেহভাজন গোপন পারমাণবিক কার্যকলাপের বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তদন্ত বন্ধ করা উচিত নয়। কারণ, দেশটি ‘পরমাণু সমৃদ্ধকরণ’ কর্মসূচি চালিয়ে যেতে পারে।’ 
 
ডেভিড বার্নিয়া আরও বলেন, ‘একবার ইরানের পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়ে গেলে ইরানের সন্ত্রাসবাদের সীমা থাকবে না।’ 

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজসংকেতের অপেক্ষায়

সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে মার্কিন বাহিনী, ইরানে হামলা যেকোনো সময়

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ১৫ মাসেই নিহত ছাড়িয়েছে ৭৫ হাজার: গবেষণা

ইরানে বড় বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প

মার্কিন হুমকির মধ্যেই রাশিয়ার সঙ্গে সমুদ্রে যুদ্ধের মহড়া চালাবে ইরান