হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হুতিদের ১০টি ড্রোন ও কন্ট্রোল স্টেশন ধ্বংস করল যুক্তরাষ্ট্র

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ১০টি সামরিক ড্রোন, একটি জাহাজ ধ্বংসে সক্ষম ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন নিয়ন্ত্রণ স্টেশন ধ্বংস করেছে মার্কিন বাহিনী। গতকাল বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইউএস মিলিটারি কমান্ড।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

মিলিটারি কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, বুধবার মধ্যরাতে ইয়েমেনের অভ্যন্তরে হুতিদের ১০টি ইউএভি ড্রোন এবং একটি (ইউএভি) ড্রোন কন্ট্রোল স্টেশন ধ্বংস করেছে মার্কিন বিমান বাহিনী। পাশাপাশি এডেন উপসাগরে হুতিদের ছোড়া একটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রও মার্কিন বাহিনী ধ্বংস করেছে।

গত ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের অতির্কিত হামলার জবাবে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। তার প্রায় ১ মাস পর নভেম্বরে ইয়েমেনের ভূখণ্ডের অর্ধেক অঞ্চল নিয়ন্ত্রণকারী হুতি বিদ্রোহী গোষ্ঠী এডেন উপসাগর ও লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলার চালানোর ঘোষণা দেয়। গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়, গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই কর্মসূচি নিয়েছে তারা।

তারপর নভেম্বর-ডিসেম্বর দু’মাসে এডেন উপসাগর ও লোহিত সাগরে ৬০বারেরও  বেশি হামলা চালানোর পর গত জানুয়ারি মাসে হুতিদের বিরুদ্ধে অভিযানের ঘোষণা দেয় মার্কিন ও ব্রিটিশ বাহিনী।

সেই অভিযানের অংশ হিসেবেই বুধবার এসব ড্রোন, ক্ষেপণাস্ত্র ও কন্ট্রোল স্টেশন ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইউএস মিলিটারি কমান্ড।

গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়াসহ যে ৫ দেশ, কমান্ডার কে

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজসংকেতের অপেক্ষায়

সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে মার্কিন বাহিনী, ইরানে হামলা যেকোনো সময়

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ১৫ মাসেই নিহত ছাড়িয়েছে ৭৫ হাজার: গবেষণা

ইরানে বড় বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প