হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মাথায় কাপড় না দেওয়া নারীদের শনাক্তে ক্যামেরা বসাল ইরান

ইরানে যে সকল নারীরা ‘বাধ্যতামূলক ড্রেস কোড’ অমান্য করে হিজাব পরছেন না তাঁদের শনাক্তে উন্মুক্তস্থানে ক্যামেরা বসানোর ঘোষণা দিয়েছে দেশটির পুলিশ। আজ শনিবার তাঁরা এ ঘোষণা দেয়। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

পুলিশ এক বিবৃতিতে বলেছে, যারা ‘বাধ্যতামূলক ড্রেস কোড’ মানছেন না তাঁদের শনাক্তের পর সতর্কবার্তা পাঠানো হবে। 

বিচার বিভাগের মিজান নিউজ এজেন্সি ও অন্যান্য রাষ্ট্রীয় মিডিয়ায় বলা হয়েছে, হিজাব আইনের বিরুদ্ধাচরণ ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি দেশের আধ্যাত্মিক ভাবমূর্তি ক্ষুণ্ন করছে ও একই সঙ্গে নিরাপত্তাহীনতা বাড়াচ্ছে। 

এর আগে গত বছরের সেপ্টেম্বরে বাধ্যতামূলক ড্রেস কোড লঙ্ঘন করার অভিযোগে ইরান নীতি পুলিশের হাতে আটক হন মাসা আমিনি (২২) নামের এক তরুণী। পরে পুলিশ হেফাজতে তাঁর মৃত্যু হয়। এর প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয় ইরান। সে সময় অনেকেই হিজাবনীতি সংস্কারের দাবি জানান। অনেক নারী হিজাব ছাড়া রাস্তায় নেমে প্রতিবাদ জানান। বিক্ষোভ দমনে সহিংস হয়ে ওঠে ইরান সরকার। বিক্ষোভে অনেক মানুষ প্রাণ হারান। 

ইরানে হিজাব পরা বাধ্যতামূলক। তবে দেশটিতে অনেক নারী হিজাব ছাড়াই বাইরে বের হন। ইরানের অনেক জায়গাতেই নীতি পুলিশের বাধা উপেক্ষা করে নারীদের হিজাব ছাড়া চলাচল করতে দেখা যায়। ইরানে ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর শরিয়া আইন জারি হয়। আইন অনুযায়ী, নারীদের মাথার চুল ঢেকে রাখা ও লম্বা–ঢিলেঢালা পোশাক পরা বাধ্যতামূলক।

গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়াসহ যে ৫ দেশ, কমান্ডার কে

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজসংকেতের অপেক্ষায়

সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে মার্কিন বাহিনী, ইরানে হামলা যেকোনো সময়

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ১৫ মাসেই নিহত ছাড়িয়েছে ৭৫ হাজার: গবেষণা

ইরানে বড় বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প