হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি বন্দরনগরীতে হিজবুল্লাহর রকেট হামলায় আহত ৫ 

ইসরায়েলের বন্দরনগরী হাইফাতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলায় অন্তত ৫ জন আহত হয়েছেন। গাজায় ইসরায়েলি হামলার এক বছর পূর্তির দিনে এই হামলা চালাল হিজবুল্লাহ। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের বন্দরনগরী হাইফার কারমেল সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, হিজবুল্লাহর ছোড়া রকেট ও শ্র্যাপনেল শহরের বিভিন্ন অংশে আঘাত হেনেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, দুটি এলাকায় পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা ধ্বংসাবশেষ এবং শ্র্যাপনেলের খবর পাওয়া গেছে। 

হাইফার রামবাম হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা রকেট হামলায় আহত ৬ জনকে চিকিৎসা দিয়েছে। আহতদের মধ্যে ১ খুবই সামান্য আঘাত পেয়েছেন। বাকি ৫ জনের মধ্যে ৪ জন বেশ খানিকটা আঘাত পেয়েছেন। অপর একজনকে মানসিক আঘাতের চিকিৎসা দেওয়া হয়েছে। 

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাজেন ডেভিড অ্যাডাম ইমারজেন্সি সার্ভিস জানিয়েছে, তারা ঘটনাস্থলেই দুজনকে চিকিৎসার দিয়েছে। তাদের একজন ১৩ বছরের বালক, যার মাথায় শ্র্যাপনেলের আঘাত লেগেছে। অপর একজন ২২ বছরের তরুণ। সে একটি রকেট বিস্ফোরণের সময় একটি জানালার পাশা থাকায় সেটির ভাঙা কাচ দিয়ে আঘাত পায়। 

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা পাঁচটি রকেট দেখতে পায় শহরের আকাশে। কিন্তু বাধা দেওয়ার আগেই সেগুলো শহরে আঘাত হানে। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, হিজবুল্লাহ গত রোববার শতাধিক রকেট নিক্ষেপ করেছে। 

এদিকে, ইসরায়েল লেবাননের দক্ষিণ বৈরুত ও এর আশপাশের এলাকায় ব্যাপক বোমা হামলা চালিয়ে যাচ্ছে। লেবাননের কর্তৃপক্ষের মতে, গত দুই সপ্তাহে ইসরায়েলি হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি নিহত হয়েছে।

গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়াসহ যে ৫ দেশ, কমান্ডার কে

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজসংকেতের অপেক্ষায়

সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে মার্কিন বাহিনী, ইরানে হামলা যেকোনো সময়

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ১৫ মাসেই নিহত ছাড়িয়েছে ৭৫ হাজার: গবেষণা

ইরানে বড় বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প