হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মক্কায় হজযাত্রীদের থাকার জন্য ১৮৬০ ভবন, জায়গা হবে ১২ লাখের 

হজযাত্রীদের থাকার জন্য এরই মধ্যে মক্কায় ১ হাজার ৮৬০টি আবাসিক ভবনকে লাইসেন্স দিয়েছে সৌদি আরব। আসন্ন হজ মৌসুমে এসব ভবনে প্রায় ১২ লাখ হজযাত্রী থাকতে পারবেন। 

গালফ নিউজের প্রতিবেদন অনুসারে, এতে মক্কায় হজযাত্রীদের থাকার জন্য অনুমোদিত আবাসিক ভবনের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। কারণ, আগামী ৮ মে পর্যন্ত ভবনের মালিকদের কাছ থেকে লাইসেন্সের জন্য আবেদন নেওয়া হবে।

গত বছর সারা বিশ্ব থেকে প্রায় ২০ লাখ মুসলিম মক্কায় হজ পালন করতে আসেন। করোনা মহামারির পর গত বছরই সর্বোচ্চসংখ্যক হজযাত্রী মক্কায় এসেছে।

এরই মধ্যে আগামী জুনে হজ মৌসুমকে ঘিরে নতুন নিয়ম ঘোষণা করেছে সৌদি আরব। এবার সৌদি আরবের পবিত্র স্থানগুলোতে দেশভিত্তিক নির্দিষ্ট স্থান বরাদ্দ দেওয়া হবে না বলে জানিয়েছেন সৌদি আরবের হজবিষয়ক মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ।  

গতকাল শুক্রবার (১ মার্চ) থেকে এ বছরের হজযাত্রীদের জন্য ভিসা ইস্যু শুরু করেছে সৌদি আরব। ২৯ এপ্রিল ভিসা প্রদান শেষ হবে। আগামী ৯ মে থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজযাত্রীরা হজের উদ্দেশে সৌদি আরবে যাওয়া শুরু করবেন।

গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়াসহ যে ৫ দেশ, কমান্ডার কে

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজসংকেতের অপেক্ষায়

সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে মার্কিন বাহিনী, ইরানে হামলা যেকোনো সময়

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ১৫ মাসেই নিহত ছাড়িয়েছে ৭৫ হাজার: গবেষণা

ইরানে বড় বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প