হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সামাজিক দূরত্বের নিয়ম তুলে নিল মক্কার গ্র্যান্ড মসজিদ

করোনাভাইরাসের বৈশ্বিক মহামারি শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো মুসল্লিদের জন্য মক্কার গ্র্যান্ড মসজিদে সামাজিক দূরত্বের নিয়ম তুলে নেওয়া হয়েছে। আজ রোববার থেকে সেখানে কাঁধে কাঁধ রেখে মুসল্লিরা নামাজ আদায় করছেন। সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এমনটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। 

সৌদির কর্মকর্তার বরাত দিয়ে এসপিএর প্রতিবেদনে বলা হয়, এটি সতর্কতামূলক ব্যবস্থা সহজ করার সিদ্ধান্ত। গ্র্যান্ড মসজিদের সম্পূর্ণ ধারণক্ষমতায় হজযাত্রী ও দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। 

আজ রোববার ভোর থেকেই মক্কার গ্র্যান্ড মসজিদে সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি মুসল্লিদের। তবে সামাজিক দূরত্ব মেনে চলার নিয়মটি তুলে নেওয়া হলেও মাস্ক এবং দুই ডোজ ভ্যাকসিন দেওয়া ছাড়া মুসল্লিরা মক্কার গ্র্যান্ড মসজিদে প্রবেশ করতে পারবেন না। পাশাপাশি এখনো পবিত্র কাবা ঘর ছুঁয়ে দেখার ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, সেটি শিথিল করেনি সৌদি সরকার।

এদিকে করোনার সংক্রমণ কমায় আজ রোববার থেকে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। দুই ডোজ ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরা এখন থেকে গণপরিবহনে চড়তে পারবেন, সিনেমা এবং রেস্টুরেন্টেও যেতে পারবেন। এ ছাড়া পাবলিক প্লেসে মাস্ক পরারও প্রয়োজনীয়তা নেই বলে জানিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
 
এ ছাড়া আজ রোববার থেকে সৌদির জনগণ মাঠে বসে খেলাও উপভোগ করতে পারবেন। 

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজসংকেতের অপেক্ষায়

সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে মার্কিন বাহিনী, ইরানে হামলা যেকোনো সময়

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ১৫ মাসেই নিহত ছাড়িয়েছে ৭৫ হাজার: গবেষণা

ইরানে বড় বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প

মার্কিন হুমকির মধ্যেই রাশিয়ার সঙ্গে সমুদ্রে যুদ্ধের মহড়া চালাবে ইরান