হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল ৭০০ 

লেবাননে ইসরায়েলি হামলা চলছেই। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের প্রতি যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানালেও তেল আবিব লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে। এই হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। 

এদিকে, লেবাননে সর্বশক্তি দিয়ে হামলা চালিয়ে যেতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত বুধবার রাতের যুদ্ধবিরতির প্রস্তাবে তিনি রাজি হননি বলেও জানিয়েছে নেতানিয়াহুর দপ্তর। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, লেবানন ও ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধে ২১ দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রসহ দেশটির ১২টি পশ্চিমা ও আরব মিত্র রাষ্ট্র। এই প্রস্তাব সম্পর্কে নেতানিয়াহুর দপ্তর থেকে বলা হয়েছে, ‘যুদ্ধবিরতি নিয়ে খবরটি সত্য নয়। এটা আমেরিকা ও ফ্রান্সের একটি প্রস্তাব, যা নিয়ে প্রধানমন্ত্রী কোনো কথাই বলেননি।’ 

আরও বলা হয়, ‘প্রধানমন্ত্রী আইডিএফকে (ইসরায়েলের সেনাবাহিনী) পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন, যে পরিকল্পনা আগেই হয়েছে। এ ছাড়া যুদ্ধের সবটুকু লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চলবে।’ 

এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ‘উত্তরে (লেবানন সীমান্ত) কোনো যুদ্ধবিরতি হবে না।’ এক্স মাধ্যমের ওই পোস্ট কাটজ আরও বলেছেন, ‘বিজয় এবং উত্তরের বাসিন্দাদের নিরাপদে তাদের বাড়িতে ফিরে না আসা পর্যন্ত সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে আমাদের সমস্ত শক্তি লড়াই চালিয়ে যাবে।’ 

গত সোমবার লেবাননে বড় ধরনের হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এই হামলায় এখন পর্যন্ত ৬২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলা এখনো চলমান রয়েছে। ইসরায়েল দাবি করেছে, হিজবুল্লাহ গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। 

এর আগে, গত সপ্তাহেও দুই ধাপে লেবাননে থাকা হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত অসংখ্য পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ ঘটেছিল। এ ঘটনায় ইসরায়েলকে দায়ী করে আসছিল ইরান সমর্থিত গোষ্ঠীটি।

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজসংকেতের অপেক্ষায়

সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে মার্কিন বাহিনী, ইরানে হামলা যেকোনো সময়

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ১৫ মাসেই নিহত ছাড়িয়েছে ৭৫ হাজার: গবেষণা

ইরানে বড় বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প

মার্কিন হুমকির মধ্যেই রাশিয়ার সঙ্গে সমুদ্রে যুদ্ধের মহড়া চালাবে ইরান