হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সপ্তাহ পেরোতেই মধ্যপ্রাচ্যের ‘প্রথম’ হিন্দু মন্দিরে উৎসবের আমেজ

১৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে উদ্বোধন করা হয়েছে বিএপিএস হিন্দু মন্দির। ৫.৪ হেক্টর জমির ওপর নির্মিত এই মন্দিরটি ভারতের বাইরে নির্মিত এখন পর্যন্ত সবচেয়ে বড় হিন্দু মন্দির। উদ্বোধনের ১২ দিন পর গত রোববার হিন্দুধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী পালকি যাত্রা অনুষ্ঠিত হয়েছে এই মন্দিরে। 

এ বিষয়ে আজ বুধবার খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিএপিএস মন্দিরে পালকি যাত্রার আচারে যোগ দিয়েছিলেন প্রায় ১ হাজার ১০০ তীর্থযাত্রী। এই আচারের অংশ হিসেবে মন্দিরের সাতটি প্রধান উপাসনালয়ের পবিত্র সাতটি দেবতার মূর্তি পালকিতে করে স্থাপনাটির চারপাশ প্রদক্ষিণ করেন হিন্দুধর্মাবলম্বীরা। 

এই স্থাপনাটিকে মধ্যপ্রাচ্যে পাথর দিয়ে নির্মিত প্রথম হিন্দু মন্দির আখ্যা দিয়ে আরও বলা হয়েছে, ভারতের প্রতিনিধিত্বকারী প্রবাসী হিন্দু সম্প্রদায়ের মানুষ তাঁদের ঐতিহ্যবাহী পোশাক পরে শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন। ভক্তিমূলক নানা গান পরিবেশনের মধ্য দিয়ে তাঁরা তাঁদের আচার সম্পন্ন করেন। উপস্থিত ভারতীয়রা তাঁদের নিজ নিজ অঞ্চলে জনপ্রিয় বিভিন্ন দেবদেবীর মূর্তি পালকিতে স্থাপন করেছিলেন। 

পালকি যাত্রায় অংশ নেওয়া লিনা বারোত নামে এক নারী বিষয়টিকে একটি ‘সুগভীর অভিজ্ঞতা’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘মন্দিরের চারপাশে আমাদের নাচ-গানের মধ্য দিয়ে যে ভক্তিমূলক আনন্দ এবং রং ছড়িয়েছে তা আর কোথাও দেখিনি। আমরা বিএপিএস মন্দিরকে ধন্যবাদ জানাই হৃদয় খুলে দেওয়ার জন্য এবং আমাদের সবাইকে স্বাগত জানানোর জন্য। আমরা সত্যিই মনে করি, এটি আমাদের মন্দির। আর সব ধন্যবাদ প্রাপ্য গুরু মহন্ত স্বামী মহারাজের।’ 

শোভাযাত্রাটি একটি সম্প্রীতির উৎসবের অংশ হিসাবে অনুষ্ঠিত হয়েছে। বিএপিএস স্বামীনারায়ণ সংস্থার আধ্যাত্মিক নেতা পরম পবিত্র মহন্ত স্বামী মহারাজ এই শোভাযাত্রার উদ্বোধন করেন। এর আগে ১৪ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্দিরটির উদ্বোধন করেছিলেন।

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজসংকেতের অপেক্ষায়

সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে মার্কিন বাহিনী, ইরানে হামলা যেকোনো সময়

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ১৫ মাসেই নিহত ছাড়িয়েছে ৭৫ হাজার: গবেষণা

ইরানে বড় বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প

মার্কিন হুমকির মধ্যেই রাশিয়ার সঙ্গে সমুদ্রে যুদ্ধের মহড়া চালাবে ইরান