হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মসজিদুল হারামে ফের মানতে হবে সামাজিক দূরত্ব বিধি 

মুসলমানদের পবিত্র স্থান সৌদি আরবের মক্কার মসজিদুল হারামে মুসল্লিদের ফের মানতে হবে সামাজিক দূরত্ব বিধি। দেশটিতে করোনার সংক্রমণ বাড়ায় আজ বৃহস্পতিবার থেকে এই সামাজিক দূরত্ব বিধি মানতে হবে বলে সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, শ্রমিকেরা কাবার চারপাশে সামাজিক দূরত্বের জন্য মেঝেতে দেওয়া চিহ্নগুলো ফিরিয়ে এনেছে। এই চিহ্নগুলো করোনার সংক্রমণ কমায় গত ১৭ অক্টোবর মুছে ফেলা হয়েছিল।

সৌদি কর্তৃপক্ষ জানায়, মুসল্লিদের সামাজিক দূরত্ব বিধি আবার মেনে চলতে হবে। তবে নির্দিষ্ট কোনো ধারণক্ষমতার কথা সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। 

এর আগে সৌদি সরকার জানায়, ঘরের ভেতর ও বাইরে যে কোনো জাগায় জনগণকে মাস্ক পরতে হবে ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।

সৌদি আরবে এখন পর্যন্ত ৫ লাখ ৫৪ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৮ হাজার ৮৭৪ জন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরবেই সবচেয়ে বেশি করোনা রোগীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সৌদি আরবে ৭৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়। যা গত আগস্টের পর সর্বোচ্চ সংখ্যা।

করোনার সংক্রমণের পর সীমিত আকারে হজের ব্যবস্থা করে সৌদি আরব। স্বাভাবিক সময় হজ থেকে সৌদি আরব সরকার ১২০০ কোটি ডলার রাজস্ব আয় করে।

গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়াসহ যে ৫ দেশ, কমান্ডার কে

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজসংকেতের অপেক্ষায়

সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে মার্কিন বাহিনী, ইরানে হামলা যেকোনো সময়

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ১৫ মাসেই নিহত ছাড়িয়েছে ৭৫ হাজার: গবেষণা

ইরানে বড় বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প