হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ৯ জুলাই 

মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে আগামী ৯ জুলাই। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদেরা এক পর্যবেক্ষণের ভিত্তিতে এই তথ্য জানিয়েছেন। বুধবার দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আবু ধাবির মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র আল–সাদিমের জ্যোতির্বিদেরা জানিয়েছেন, আরবি বছরের শেষ মাস জিলহজ্জের প্রথম চাঁদ দেখা যাবে স্থানীয় সময় ২৯ জুন (বুধবার) সন্ধ্যায়। ফলে সেই হিসেবে আগামী ৩০ জুন হবে জিলহজ্জ মাসের প্রথম দিন। 

আল–সাদিম পর্যবেক্ষণ কেন্দ্রের বরাত দিয়ে গালফ নিউজ আরও জানিয়েছে, আগামী ৮ জুলাই শুক্রবার পবিত্র আরাফার দিন। সেই হিসেবে আরব আমিরাতে ঈদুল আজহা (১০ জিলহজ্জ) অনুষ্ঠিত হবে আগামী ৯ জুলাই, শনিবার। 

প্রতিবছর, জিলহজ্জ মাসে সৌদি আরবের মক্কায় মুসলমানদের পবিত্র হজ্জ অনুষ্ঠিত হয়। যা শেষ হয় জিলহজ্জ মাসের ১০ তারিখে ঈদুল আহজার দিনে কোরবানি করার মধ্য দিয়ে। সারা বিশ্বের মুসলমানদের কাছে এই ঈদ বিপুল উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়। 

গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়াসহ যে ৫ দেশ, কমান্ডার কে

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজসংকেতের অপেক্ষায়

সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে মার্কিন বাহিনী, ইরানে হামলা যেকোনো সময়

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ১৫ মাসেই নিহত ছাড়িয়েছে ৭৫ হাজার: গবেষণা

ইরানে বড় বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প