হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েল গাজাকে নরকে পরিণত করার দিকে ঠেলে দিচ্ছে: জাতিসংঘ

গাজাবাসীকে নতুন করে আল্টিমেটাম দিয়েছে ইসরায়েল। এবার দেশটির সেনাবাহিনী গাজাবাসীকে উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে সরে যেতে মাত্র তিন ঘণ্টা সময় বেঁধে দিয়েছে। এর আগেও দেশটি গত ১৩ অক্টোবর একই কারণে গাজাবাসীকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল। কিন্তু ইসরায়েলের দেওয়া আল্টিমেটামে ঠিক কতজন গাজা উপত্যকার উত্তরাঞ্চল ছেড়ে দক্ষিণে যাচ্ছে তা এখনো স্পষ্ট নয়। তবে এ অঞ্চলে নিযুক্ত জাতিসংঘের ত্রাণ সংস্থার মতে, এটি একধরনের ‘গণপলায়ন’। 

গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। এর পর থেকেই দফায় দফায় গাজায় বিমান, স্থল এমনকি নৌবাহিনীর জাহাজ থেকে হামলা চালিয়েছে ইসরায়েল। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থার যোগাযোগ বিভাগের পরিচালক জুলিয়েট তোউমা বলেছেন, ‘আমাদের দেখা এটিই সবচেয়ে বাজে পরিস্থিতি। এটি গাজাকে স্রেফ নরকের মুখে ঠেলে দেওয়ার মতো। মর্মান্তিক এই দৃশ্য বিশ্ব কেবল দর্শক হয়ে দেখছে।’ 

জুলিয়েট তোউমা আরও বলেন, ‘মাঠ পর্যায়ে যারা কাজ করছেন তাঁরা বলছেন, এটি একধরনের গণপলায়নের মতোই। মানুষ এ অঞ্চল ছেড়ে পালিয়ে যাচ্ছে। কেউ যাচ্ছে তাদের গাড়ি নিয়ে, কেউ হেঁটে, কেউ তাদের তোশক-বালিশ নিয়ে ছুটছে।’ তিনি আরও বলেন, ‘মানুষ আতঙ্কিত হয়ে আছে। ভয়াবহ আতঙ্কিত!’ 

এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ঘাঁটি বলে পরিচিত গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অন্ত দেড় হাজার মানুষ। সাত দিনের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে সব মিলিয়ে এখন পর্যন্ত ২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ও ৮ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে।

গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়াসহ যে ৫ দেশ, কমান্ডার কে

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজসংকেতের অপেক্ষায়

সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে মার্কিন বাহিনী, ইরানে হামলা যেকোনো সময়

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ১৫ মাসেই নিহত ছাড়িয়েছে ৭৫ হাজার: গবেষণা

ইরানে বড় বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প