হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরাকে সড়ক দুর্ঘটনায় ৬ শিশু নিহত

ইরাকে ট্রাকের ধাক্কায় ৬ শিশুর মৃত্যু হয়েছে। দেশটির বসরা শহরে একটি রেফ্রিজারেটরবাহী ট্রাক রাস্তা দিয়ে হেঁটে চলা শিশুদের চাপা দিলে তারা নিহত হয়। এই ঘটনায় আহত হয়েছে আরও ১৪ জন। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

বসরার উপকণ্ঠের শহর হার্তায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গাড়িটির ব্রেক ফেল করলে চালক সেটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে গাড়িটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের একদল শিক্ষার্থীর ওপর ওঠে যায়। 
 
আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত শিশুদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর আশঙ্কাজনক। অনেকে মাথায় গুরুতর আঘাত পেয়েছে। তবে ঠিক কতজনের অবস্থা গুরুতর। সে বিষয়টি নিশ্চিত করে জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। 

 ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি এই দুর্ঘটনার দ্রুত তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়াসহ যে ৫ দেশ, কমান্ডার কে

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজসংকেতের অপেক্ষায়

সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে মার্কিন বাহিনী, ইরানে হামলা যেকোনো সময়

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ১৫ মাসেই নিহত ছাড়িয়েছে ৭৫ হাজার: গবেষণা

ইরানে বড় বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প