হোম > বিশ্ব > পাকিস্তান

মডেলিংকে ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়ায় বোনকে হত্যার অভিযোগ

মডেলিংকে ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়ায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ২১ বছর বয়সী এক নারীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভাইয়ের বিরুদ্ধে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।

পুলিশ জানায়, পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর থেকে ১৩০ কিলোমিটার দূরে রেনালা খুর্দ ওকারার বাসিন্দা সিদ্রা স্থানীয় পোশাকের ব্র্যান্ডের জন্য মডেলিং করেন। পাশাপাশি তাঁর পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ফয়সালাবাদ শহরের থিয়েটারে নাচতেন। 

 ‘পারিবারিক পরম্পরার বিরুদ্ধে’ হওয়ায় সিদ্রাকে তাঁর বাবা–মা মডেলিং ছাড়তে বললেও তিনি তা শোনেননি। 

পুলিশ জানায়, ঈদ উদ্‌যাপন করতে ফয়সালাবাদ থেকে বাড়িতে এসেছিলেন সিদ্রা। গত বৃহস্পতিবার বাবা-মা ও ভাই হামজার সঙ্গে পেশার শালীনতার ইস্যুতে তর্কে জড়িয়ে পড়েন তিনি। এ সময় তাঁকে লাঠিপেটা করা হয়। পরে তাঁর ভাই তাঁকে গুলি করে হত্যা করেন।

 এই ঘটনায় একটি মামলা দায়ের কর হয়েছে। পুলিশ জানিয়েছে, সিদ্রার ভাই হামজাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দোষ স্বীকার করে নিয়েছেন। 

পুলিশ কর্মকর্তা ফ্রাজ হামিদ বলেন, হামজা তাঁর মোবাইল ফোনে বোনের নাচ দেখে ক্ষুব্ধ হন। একজন আত্মীয় তাঁকে ওই ভিডিওটি পাঠিয়েছিলেন।

করাচিতে বিস্ফোরণ, ভবন ধসে নিহত অন্তত ১৪

প্রায় নিভে গেছে ইমরান খানের ডান চোখ, মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি অবশিষ্ট

১৯ বছর নিষিদ্ধ থাকার পর পাকিস্তানে ফিরল ঘুড়ি উৎসব ‘বাসন্ত’

ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের

তোশাখানা-২ মামলায় ইমরান খানের ১৭ বছরের কারাদণ্ড, ‘কম সাজা’ বলছেন আদালত

পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণটি ছিল আত্মঘাতী হামলা, নিহত বেড়ে ৩১

ইসলামাবাদে জুমার নামাজের সময় শিয়া মসজিদে বিস্ফোরণ, নিহত অন্তত ২৪

রুজভেল্ট হোটেল: নিউইয়র্কের কেন্দ্রে ১০০ কোটি ডলারের সম্পদ পাকিস্তানের হাতে এল কীভাবে

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪০ ঘণ্টায় নিহত ১৪৫

বেলুচিস্তানে একযোগে ১২ স্থানে সন্ত্রাসী হামলা, অভিযানে নিহত ৫৮