হোম > বিশ্ব > পাকিস্তান

ইমরান খানের মুক্তি চাইলেন রজার ওয়াটার্স

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের সংগীতশিল্পী ও পিংক ফ্লয়েড ব্যান্ডের সদস্য রজার ওয়াটার্স। পাকিস্তানের সংবাদমাধ্যম এমএম নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে রজার ওয়াটার্স বলেন, ‘আমি একজন ইংরেজ সংগীতশিল্পী এবং আমি ন্যায় প্রতিষ্ঠার ধারণাকে সমর্থন করি। আপনারা পাকিস্তানে যা করছেন, তা ক্রিকেট নয়।’

‘পাকিস্তানের সামরিক শাসক ও তাঁদের ওয়াশিংটনভিত্তিক প্রভুদের’ উদ্দেশে এই বার্তা দেন তিনি।

রজার ওয়াটার্স আরও জানান, পাকিস্তানে দেশি-বিদেশি ধনাঢ্য ব্যক্তিদের স্বার্থরক্ষার নির্বাচনের প্রয়োজন নেই।

তিনি বলেন, মিথ্যা অভিযোগে কারাগারে থাকা ইমরান খানকে শিগগির মুক্তি দেওয়া উচিত, যাতে তিনি তাঁর দল পিটিআইকে একটি নতুন, স্বচ্ছ ও মুক্ত নির্বাচনে নেতৃত্ব দিতে পারেন এবং পাকিস্তান একটি সঠিকভাবে নির্বাচিত গণতান্ত্রিক সরকার পেতে পারে। সেটাই হবে দেশটির জনগণের ইচ্ছার প্রকৃত প্রতিফলন। 

পিংক ফ্লয়েডের বেজ গিটারিস্ট ও অন্যতম গায়ক রজার ওয়াটার্স তাঁর বার্তার সঙ্গে একটি ভিডিও যোগ করেছেন। সেখানে ইমরান ও তাঁর ভক্তদের দেখা গেছে।

করাচিতে বিস্ফোরণ, ভবন ধসে নিহত অন্তত ১৪

প্রায় নিভে গেছে ইমরান খানের ডান চোখ, মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি অবশিষ্ট

১৯ বছর নিষিদ্ধ থাকার পর পাকিস্তানে ফিরল ঘুড়ি উৎসব ‘বাসন্ত’

ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের

তোশাখানা-২ মামলায় ইমরান খানের ১৭ বছরের কারাদণ্ড, ‘কম সাজা’ বলছেন আদালত

পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণটি ছিল আত্মঘাতী হামলা, নিহত বেড়ে ৩১

ইসলামাবাদে জুমার নামাজের সময় শিয়া মসজিদে বিস্ফোরণ, নিহত অন্তত ২৪

রুজভেল্ট হোটেল: নিউইয়র্কের কেন্দ্রে ১০০ কোটি ডলারের সম্পদ পাকিস্তানের হাতে এল কীভাবে

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪০ ঘণ্টায় নিহত ১৪৫

বেলুচিস্তানে একযোগে ১২ স্থানে সন্ত্রাসী হামলা, অভিযানে নিহত ৫৮