হোম > বিশ্ব > পাকিস্তান

ড. ইউনূসকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোন, ইসলামাবাদ সফরের আমন্ত্রণ

আজকের পত্রিকা ডেস্ক­

ড. মুহাম্মদ ইউনূস ও শেহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

বিভিন্ন দেশের সরকারের প্রধানের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এই কূটনৈতিক ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক টেলিফোন আলাপে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন শেহবাজ শরিফ।

এক্সে দেওয়া পোস্টে শেহবাজ শরিফ লেখেন, ফোনালাপে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার জন্য যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। আগামী ২২ এপ্রিল উপ-প্রধানমন্ত্রী অথবা পররাষ্ট্রমন্ত্রী এবং একটি বাণিজ্য প্রতিনিধিদলের ঢাকা সফরে আসার কথা রয়েছে। এ ছাড়া, অধ্যাপক ইউনূসকে পাকিস্তান সফরের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

সেই সঙ্গে বাংলাদেশের একটি সাংস্কৃতিক দলকেও পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন শেহবাজ শরিফ। এই দলে প্রখ্যাত শিল্পী রুনা লায়লার অংশগ্রহণের কথা রয়েছে।

এদিকে ঈদুল ফিতর উপলক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, কুয়েতের যুবরাজ শেখ সাবাহ আল-খালেদ আল-হামাদ আল-সাবাহ, আমির শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে ফোনালাপে শুভেচ্ছা বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার পাশাপাশি তাঁদের ইসলামাবাদ সফরের আমন্ত্রণও জানানো হয়েছে।

করাচিতে বিস্ফোরণ, ভবন ধসে নিহত অন্তত ১৪

প্রায় নিভে গেছে ইমরান খানের ডান চোখ, মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি অবশিষ্ট

১৯ বছর নিষিদ্ধ থাকার পর পাকিস্তানে ফিরল ঘুড়ি উৎসব ‘বাসন্ত’

ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের

তোশাখানা-২ মামলায় ইমরান খানের ১৭ বছরের কারাদণ্ড, ‘কম সাজা’ বলছেন আদালত

পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণটি ছিল আত্মঘাতী হামলা, নিহত বেড়ে ৩১

ইসলামাবাদে জুমার নামাজের সময় শিয়া মসজিদে বিস্ফোরণ, নিহত অন্তত ২৪

রুজভেল্ট হোটেল: নিউইয়র্কের কেন্দ্রে ১০০ কোটি ডলারের সম্পদ পাকিস্তানের হাতে এল কীভাবে

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪০ ঘণ্টায় নিহত ১৪৫

বেলুচিস্তানে একযোগে ১২ স্থানে সন্ত্রাসী হামলা, অভিযানে নিহত ৫৮