হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করায় অ্যাডমিনকে গুলি করে হত্যা

প্রতীকী ছবি

হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করায় অ্যাডমিনকে গুলি করে হত্যা করেছেন এক পাকিস্তানি। গত বৃহস্পতিবার (৬ মার্চ) পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এ ঘটনা ঘটে। গত শনিবার অভিযুক্ত আশফাককে গ্রেপ্তার করেছে পুলিশ।

খুন হওয়া ব্যক্তির নাম মুশতাক আহমেদ। বার্তা সংস্থা এএফপিকে তাঁর ভাই জানান, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বিষয় নিয়ে বাগ্‌বিতণ্ডা হয় দু’জনের। এরই জেরে আশফাককে গ্রুপ থেকে বের করে দেন মুশতাক।

পরে, সেই তর্ক-বিতর্ক মীমাংসা করতে আলোচনার সিদ্ধান্ত নেন গ্রুপ সদস্যরা। আলোচনার জন্য সবাই এক স্থানে উপস্থিত হলে, সবার সামনে বন্দুক বের করে মুশতাককে গুলি করেন আশফাক।

সীমান্তবর্তী পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠী অধ্যুষিত খাইবার পাখতুনখাওয়া অঞ্চলটিতে প্রায়শই এ ধরনের ঘটনা ঘটে। সেখানে আগ্নেয়াস্ত্র সহজলভ্য হওয়া এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতিই এসব ঘটনার জন্য দায়ী করেন স্থানীয়রা।

করাচিতে বিস্ফোরণ, ভবন ধসে নিহত অন্তত ১৪

প্রায় নিভে গেছে ইমরান খানের ডান চোখ, মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি অবশিষ্ট

১৯ বছর নিষিদ্ধ থাকার পর পাকিস্তানে ফিরল ঘুড়ি উৎসব ‘বাসন্ত’

ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের

তোশাখানা-২ মামলায় ইমরান খানের ১৭ বছরের কারাদণ্ড, ‘কম সাজা’ বলছেন আদালত

পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণটি ছিল আত্মঘাতী হামলা, নিহত বেড়ে ৩১

ইসলামাবাদে জুমার নামাজের সময় শিয়া মসজিদে বিস্ফোরণ, নিহত অন্তত ২৪

রুজভেল্ট হোটেল: নিউইয়র্কের কেন্দ্রে ১০০ কোটি ডলারের সম্পদ পাকিস্তানের হাতে এল কীভাবে

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪০ ঘণ্টায় নিহত ১৪৫

বেলুচিস্তানে একযোগে ১২ স্থানে সন্ত্রাসী হামলা, অভিযানে নিহত ৫৮