হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

টিকা না নেওয়া সেনাদের ছাঁটাই করবে যুক্তরাষ্ট্র

করোনার টিকা নিতে অস্বীকৃতি জানানো মার্কিন সেনাদের অবিলম্বে বরখাস্ত করা হবে। স্থানীয় সময় বুধবার এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক বাহিনী বিভাগের সচিব ক্রিস্টিনে ওরমাথ এক বিবৃতিতে বলেছেন, টিকাবিহীন সৈন্যরা বাহিনীকে ঝুঁকিপূর্ণ করে এবং প্রস্তুতিকে বিপন্ন করে। সামরিক বাহিনীর প্রস্তুতি নির্ভর করে সৈন্যদের ওপর। মূলত প্রশিক্ষণ, মোতায়েন, যুদ্ধ এবং সর্বশেষ জাতির জন্য জয় ছিনিয়ে আনতে সেনাদেরই প্রস্তুত থাকতে হয়।

বিবৃতিতে জানানো হয়, টিকা না নেওয়ায় ৩ হাজার সেনাসদস্য ছাঁটাই হতে পারেন। ২০২১ সালের শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৪ লাখ ৮২ হাজার সেনা দায়িত্ব পালন করছেন। 

২৬ জানুয়ারি পর্যন্ত টিকা নিতে অস্বীকৃতি জানানোয় উচ্চপদস্থ ছয় কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে। এ ছাড়া টিকা না নেওয়ায় এরই মধ্যে মার্কিন সেনাবাহিনীর ৩ হাজার ৭৩ জন সৈন্যকে লিখিতভাবে তিরস্কার জানানো হয়েছে।

এর আগে গত অক্টোবরে মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, করোনার টিকা না নিলে তাঁদের বাহিনী থেকে বহিষ্কার করা হবে।

স্থানীয় সময় বুধবার মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, বাহিনীটির ৮ হাজার সদস্য দায়িত্বে রয়েছেন। এরই মধ্যে টিকা না নেওয়ায় ১১৮ জনকে বরখাস্ত করা হয়েছে।

পেন্টগনের তথ্য অনুযায়ী, প্রায় ১৪ লাখ মার্কিন সেনাসদস্যের ৯৭ শতাংশই টিকার একটি ডোজ হলেও নিয়েছেন।

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা

ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি

সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠক আজ, কারা যাচ্ছেন আর কারা যাচ্ছেন না

খাদ্য নেই, জ্বালানি নেই—মার্কিন চাপে থমকে গেছে কিউবা

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতির বার্তা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ‘পরোক্ষভাবে’ যুক্ত থাকবেন ট্রাম্প