হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

হেলিকপ্টার বিধ্বস্তে নিখোঁজ ৫ ক্রুকে মৃত ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র

ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে বিধ্বস্ত হওয়া সামরিক হেলিকপ্টারের নিখোঁজ পাঁচ ক্রু সদস্যকে মৃত ঘোষণা করেছে মার্কিন নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিট। এমএইচ-৬০এস হেলিকপ্টারটি ৩১ আগস্ট প্রশান্ত মহাসাগরে বিধ্বস্ত হওয়ার পর অনুসন্ধান ও উদ্ধার অভিযানের শেষে শনিবার এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। 

বিবৃতির বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ৭২ ঘণ্টারও বেশি সময় ধরে উদ্ধার অভিযানে ৩৪টি অনুসন্ধান ও উদ্ধারকারী ফ্লাইট কাজ করেছে। সারফেস ভেসেল সার্চের সঙ্গে কাজ করেছে পাঁচটি হেলিকপ্টার। তবে নিহতদের পরিবারের প্রতি সম্মান জানাতে এবং নৌবাহিনী নীতি অনুসারে, নাবিকদের পরিচয় তাদের আত্মীয়-স্বজনদের জানার পর ২৪ ঘণ্টা পর্যন্ত গোপন রাখা হবে। 

জানা যায়, যুক্তরাষ্ট্রের আব্রাহাম লিংকন বিমানবন্দর থেকে মঙ্গলবার হেলিকপ্টারটি উড্ডয়ন করে। মঙ্গলবার বিকেলে সান ডিয়েগো উপকূল থেকে প্রায় ৬০ নটিক্যাল মাইল দূরে সমুদ্রে বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানটিতে থাকা আরও পাঁচজন নাবিক আহত হয়েছেন। শনিবার পর্যন্ত তাঁদের অবস্থা স্থিতিশীল ছিল বলে জানিয়েছেন প্রশান্ত মহাসাগর বহরের মুখপাত্র লেফটেন্যান্ট স্যামুয়েল আর বয়েল। 

দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। 

প্রসঙ্গত, এমএইচ-৬০এস হেলিকপ্টার সাধারণত ৪ জন ক্রু বহন করে। যুদ্ধ সহায়তা, মানবিক বিপর্যয়ে ত্রাণ পৌঁছানো, অনুসন্ধান এবং উদ্ধার অভিযানে ব্যবহৃত হয়।

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা

ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি

সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠক আজ, কারা যাচ্ছেন আর কারা যাচ্ছেন না

খাদ্য নেই, জ্বালানি নেই—মার্কিন চাপে থমকে গেছে কিউবা

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতির বার্তা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ‘পরোক্ষভাবে’ যুক্ত থাকবেন ট্রাম্প