হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ভারতের সঙ্গে সম্পর্কে নীতির চেয়ে সুবিধাকেই প্রাধান্য দিয়েছিল যুক্তরাষ্ট্র: সাবেক কূটনীতিক

ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে নীতির চেয়ে সুবিধা প্রাপ্তিকেই প্রাধান্য দিয়েছিল ওয়াশিংটন। এমনটাই মন্তব্য করেছেন সাবেক মার্কিন কূটনীতিবিদ রিচার্ড হাস। ফরেন অ্যাফেয়ার্স সাময়িকীতে লিখিত ‘ট্রাবল উইদ দ্য অ্যালাইস’ শীর্ষক নিবন্ধে তিনি ভারত-যুক্তরাষ্ট্রসহ মার্কিন মিত্রদের সম্পর্ক মূল্যায়ন করেন।

রিচার্ড হাস বলেন, ‘যুক্তরাষ্ট্র ভারতের ক্ষেত্রেও একধরনের পরোক্ষ পন্থা বা পদ্ধতি অবলম্বন করেছিল। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় পার্টির প্রশাসনই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিকে দিয়ে চীনকে চাপে রাখতে একই ধরনের নীতি অনুসরণ করেছে। তার ধারাবাহিকতায় দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়িয়েছে এবং এর ফলে মার্কিন ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক ছিল, তা ঝুঁকির মুখে পড়েছে।’

তবে এমন নীতি যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়েছে বলে মনে করেন রিচার্ড হাস। তিনি এ বিষয়ে বলেন, ‘কিন্তু এই কৌশলের কারণে ভারতের অভ্যন্তরে ক্রমবর্ধমান অনুদারতাবাদ, বিদেশে ভারতীয় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং রাশিয়ার সঙ্গে দেশটির অব্যাহত অর্থনৈতিক ও সামরিক সম্পর্ককে উপেক্ষা করতে হয়েছে। যার অর্থ হলো, মার্কিন যুক্তরাষ্ট্র নীতির চেয়ে বেশি সুবিধাকে প্রাধান্য দিয়েছে।’

রিচার্ড হাস আরও বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে আমরা যদি এই কৌশলের ঝুঁকি বিবেচনা করি, তাহলে দেখব যে ভারত তার ধর্মনিরপেক্ষ ঐতিহ্যের প্রতি বর্তমানে কম শ্রদ্ধাশীল। ফলে দেশটি আরও কম সংহত এবং অস্থিতিশীল হওয়ার ঝুঁকিতে আছে।’

ভারতের নিজস্ব পররাষ্ট্রনীতি যদি চলতে থাকে এবং যুক্তরাষ্ট্র যদি দেশটির সঙ্গে সংঘাতে (পররাষ্ট্রনীতির ক্ষেত্রে) যেতে না চায়, তাহলে নয়াদিল্লি ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র হবে না। এ বিষয়ে তিনি বলেন, ‘ভারতের ক্ষেত্রে ওয়াশিংটনের সংঘাতে না যাওয়ার নীতি এই ঝুঁকিকেই বাড়িয়ে তোলে যে দেশটি (ভারত) নিজস্ব পররাষ্ট্রনীতির প্রাধান্য বিস্তার চালিয়ে যাবে এবং ক্রমেই যুক্তরাষ্ট্রের তুলনামূলক কম নির্ভরযোগ্য অংশীদার হবে।’

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা

ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি

সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠক আজ, কারা যাচ্ছেন আর কারা যাচ্ছেন না

খাদ্য নেই, জ্বালানি নেই—মার্কিন চাপে থমকে গেছে কিউবা

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতির বার্তা