হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

হাসপাতালে বিল ক্লিনটন 

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নন-কোভিড ইনফেকশনে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। একজন মুখপাত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ক্লিনটনের মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা বলেন, ৭৫ বছর বয়সী ক্লিনটন গত মঙ্গলবার নন-কোভিড ইনফেকশনে আক্রান্ত হয়ে ক্যালিফোর্নিয়ার ইরভিন মেডিকেল সেন্টারে ভর্তি হয়েছেন। 

একটি বিবৃতিতে চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়, ক্লিনটনকে অ্যান্টিবায়োটিক ও তরল ওষুধ দেওয়া হয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, শিগগিরই তিনি হাসপাতাল ছাড়বেন। 
২০০৪ সালে ক্লিনটনের হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার করা হয়েছিল। 

যুক্তরাষ্ট্রের ৪২ তম প্রেসিডেন্ট ক্লিনটন ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় ছিলেন।

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা

ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি

সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠক আজ, কারা যাচ্ছেন আর কারা যাচ্ছেন না

খাদ্য নেই, জ্বালানি নেই—মার্কিন চাপে থমকে গেছে কিউবা

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতির বার্তা