হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ ইলন মাস্ক

মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের ২০২১ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব হলেন ইলন মাস্ক। সোমবার সাময়িকীটি বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলনের নাম ঘোষণা করে। টাইম ম্যাগাজিনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী এডওয়ার্ড ফেলসেনথাল এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

এডওয়ার্ড ফেলসেনথাল বলেন, প্রভাবের একটি মাপকাঠি হচ্ছে ‘পারসন অব দ্য ইয়ার’। জীবনের ওপর ইলন মাস্ক বেশি প্রভাব ফেলতে পেরেছেন, যা পৃথিবীতে খুব কম মানুষই পরেছেন। হয়তো এটি পৃথিবীর বাইরের জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য।

টেসলার পাশাপাশি মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেস এক্সের সহপ্রতিষ্ঠাতা ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন ইলন মাস্ক। চলতি বছরে বিশ্বের শীর্ষ ধনীর খেতাবটিও পান তিনি। বাজারে টেসলার কাটতির কারণে এ বছরে অধিক হারে বেড়েছে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম। এর ফলে মাস্ক সাবেক শীর্ষ ধনী জেফ বেজোসকে পেছনে ফেলেছেন। ইতিহাসে প্রথমবারের মতো শুধু পর্যটকদের নিয়ে মহাকাশে যান পাঠায় স্পেস এক্স। মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্সও এ বছর আলোচনায় আসে।

এ ছাড়া এ বছর পপ গায়িকা অলিভিয়া রদ্রিগোকে ‘এন্টারটেইনার অব দ্য ইয়ার’ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে মার্কিন জিমন্যাস্ট সিমন বিলেসকে ‘অ্যাথলেট অব দ্য ইয়ার’ এবং টিকা তৈরির সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞানীদের ‘হিরোজ অব দ্য ইয়ার’ ঘোষণা করেছে টাইম ম্যাগাজিন।

উল্লেখ্য, বৈশ্বিক ঘটনাবলির ওপর ব্যাপক প্রভাব ফেলা ব্যক্তি, গোষ্ঠী, বস্তু কিংবা কোনো পরিকল্পনাকে প্রতিবছর টাইম ম্যাগাজিন বর্ষসেরা ঘোষণা করে। ১৯২৭ সাল থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’ ঘোষণা করে আসছে টাইম ম্যাগাজিন। এটি এখন ঐতিহ্যে রূপ নিয়েছে। সংশ্লিষ্ট বছরে খারাপের বিরুদ্ধে সর্বোৎকৃষ্ট কাজের স্বীকৃতিস্বরূপ এই সম্মানে ভূষিত করে ‘টাইম ম্যাগাজিন’। ২০২০ সালে পারসন অফ দ্য ইয়ার হিসেবে যৌথভাবে ঘোষণা করা হয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম।

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা

ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি

সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠক আজ, কারা যাচ্ছেন আর কারা যাচ্ছেন না

খাদ্য নেই, জ্বালানি নেই—মার্কিন চাপে থমকে গেছে কিউবা

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতির বার্তা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ‘পরোক্ষভাবে’ যুক্ত থাকবেন ট্রাম্প