হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ক্যালিফোর্নিয়ায় আগুন: বিশ্বের সবচেয়ে বড় গাছের চারপাশ চাদর দিয়ে মোড়ানো হয়েছে 

ক্যালিফোর্নিয়ার বিশ্ব বিখ্যাত সেকুইয়া ন্যাশনাল পার্কের মধ্যে আগুন জ্বলছে। আগুন থেকে গাছ বাঁচাতে দমকলকর্মীরা প্রাচীন গাছের চারপাশে আগুন-প্রতিরোধী কম্বল মুড়িয়ে দিয়েছে। 

দমকল কর্মকর্তারা আশঙ্কা করছেন কয়েক ঘণ্টার মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় গাছের কাছে এই আগুন পৌঁছাতে পারে। এই পার্কে প্রায় ২ হাজার সেকুইয়া গাছ রয়েছে। যার মধ্যে ২৭৫ ফুটের জেনারেল শেরম্যান রয়েছে। জেনারেল শেরম্যানকে বিশ্বের সবচেয়ে বড় গাছ মনে করা হয়। কলোনি ও প্যারাডাইসে এক সপ্তাহ হল আগুন বাড়ছে। 

আগুন নেভাতে ৩৫০ জন অগ্নিনির্বাপক কর্মী কাজ করছে। হেলিকপ্টার ও প্লেনের মাধ্যমে পানি দিয়ে আগুন নেভানোর কাজ করা হচ্ছে। 

কর্মীরা জেনারেল শেরম্যানসহ বেশ কয়েকটি বড় গাছ সুরক্ষার জন্য অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়িয়ে দিয়েছে। 

সেকুইয়া এবং কিংস ক্যানিয়ন ন্যাশনাল পার্কের মুখপাত্র রেবেকা প্যাটারসন এলএ টাইমসকে বলেছেন এটি অনেক লোকের জন্য গুরুত্বপূর্ণ একটি এলাকা। এই বন রক্ষার জন্য চেষ্টা চলছে। 

তথ্যনুসারে জেনারেল শেরম্যান পৃথিবীর সবচেয়ে বড় গাছ। গাছটি প্রায় ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৭০০ বছর বয়সী বলে অনুমান করা হয়। বিশেষজ্ঞরা বলছে সেকুইয়ে গাছ আগুন প্রতিরোধী। তারা টিকে থাকতে পারে। 

প্যারাডাইস ও কলোনির আগুন দাবানলের ফলে ঘটেছে, যা বাড়ছেই। 

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা

ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি

সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠক আজ, কারা যাচ্ছেন আর কারা যাচ্ছেন না

খাদ্য নেই, জ্বালানি নেই—মার্কিন চাপে থমকে গেছে কিউবা

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতির বার্তা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ‘পরোক্ষভাবে’ যুক্ত থাকবেন ট্রাম্প