হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

নিজ বাড়ি থেকে অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান ও তাঁর স্ত্রী মরদেহ উদ্ধার

নিজ বাসভবনে মৃত অবস্থায় পাওয়া গেছে দুবারের অস্কারজয়ী মার্কিন অভিনেতা জিন হ্যাকম্যান ও তাঁর স্ত্রী বেটসি আরাকাওয়ার মৃতদেহ। স্থানীয় সময় বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সান্তা ফের বাড়িতে তাঁদের মৃতদেহ পাওয়া যায়। ৯৫ বছর বয়সী হ্যাকম্যান ও ৬৪ বছর বয়সী আরাকাওয়ার সঙ্গে তাঁদের একটি পালিত কুকুরকেও মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সান্তা ফে কাউন্টির শেরিফ আদান মেনডোজা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবিসি শেরিফ আদান মেনডোজার বরাত দিয়ে জানিয়েছে, তাঁদের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। শেরিফ আদান মেনডোজা বিবিসিকে বলেন, ‘সানসেট ট্রেইলে নিজ বাড়িতে জিন হ্যাকম্যান ও তাঁর স্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আমরা তদন্ত করছি। তবে এই মুহূর্তে আমরা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাইনি।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রাথমিক তদন্ত করছি। সার্চ ওয়ারেন্টের অনুমতি পেলে আরও বিস্তারিত তদন্ত করা হবে।’

সিনেমা জগতে হ্যাকম্যানের কর্মজীবন চার দশকের বেশি সময়জুড়ে বিস্তৃত ছিল। তিনি ১৯৭১ সালে ‘দা ফ্রেঞ্চ কানেকশন’ ছবিতে জিমি ‘পপেয়ি’ ডয়েল চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কার জেতেন। এরপর ১৯৯২ সালে ‘আনফরগিভেন’ সিনেমায় লিটল বিল ড্যাগেট চরিত্রে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পান।

এ ছাড়া, ‘বনি অ্যান্ড ক্লাইড’ (১৯৬৭), ‘দা কনভারসেশন’ (১৯৭৪) এবং ‘সুপারম্যান’ সিরিজে লেক্স লুথর চরিত্রে তাঁর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। ২০০৪ সালে অভিনয় থেকে অবসর নেওয়ার পর তিনি লেখালেখিতে মনোনিবেশ করেন এবং বেশ কয়েকটি উপন্যাস রচনা করেন।

হ্যাকম্যানের বেটসি আরাকাওয়া ছিলেন একজন ক্লাসিক্যাল পিয়ানোবাদক। ১৯৯১ সালে হ্যাকম্যানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এই দম্পতি ১৯৮০-এর দশক থেকে সান্তা ফেতে বসবাস করছিলেন।

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করে দেওয়া মার্কিন সুপ্রিম কোর্টের বিচারক কারা

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা

ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি

সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠক আজ, কারা যাচ্ছেন আর কারা যাচ্ছেন না

খাদ্য নেই, জ্বালানি নেই—মার্কিন চাপে থমকে গেছে কিউবা