হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে

আমেরিকায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক হিসেবে গতকাল শুক্রবার এই মৃতের সংখ্যা ৭ লাখ ছাড়ায়। রয়টার্সের খবরে এই তথ্য জানানো হয়েছে।  

যুক্তরাষ্ট্র সরকারের হিসেবে গত সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ২ হাজারের বেশি মানুষ মারা যান। রয়টার্সের খবরে বলা হয়, গত সপ্তাহের মৃতের সংখ্যা গত জানুয়ারি মাসে মোট মৃত্যুর ৬০ ভাগের সমান। 

রয়টার্সের হিসেবে বলা হয়, সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ৫০ লাখের বেশি মানুষ মারা গেছে। করোনায় মৃত্যু এবং আক্রান্তের দিক দিয়ে এখনো শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বে মোট করোনা ভাইরাসে আক্রান্তের মধ্যে ১৯ শতাংশ যুক্তরাষ্ট্রের নাগরিক। এ ছাড়া মৃতের ১৪ শতাংশ যুক্তরাষ্ট্রের নাগরিক। 

আমেরিকায় এখনো প্রতিদিন দশ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। তবে করোনা সংক্রমণ ঠেকাতে বয়স্ক এবং উচ্চ ঝুঁকিপূর্ণ পেশায় কর্মরত লোকদের সুরক্ষার জন্য ভ্যাকসিনের বুস্টার ডোজ চালু করা হয়েছে। 

আমেরিকার সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি বলেন, এই সংকট দূর করার জন্য সংক্রমণের হার আরও অনেক কমাতে হবে।

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা

ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি

সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠক আজ, কারা যাচ্ছেন আর কারা যাচ্ছেন না

খাদ্য নেই, জ্বালানি নেই—মার্কিন চাপে থমকে গেছে কিউবা

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতির বার্তা