হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

আট দিন পরও ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধারের আশা দেখছেন বাইডেন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির উত্তরে গত সপ্তাহে ধসে পড়ে ১২তলা একটি ভবন। সেই ভবনের ধ্বংসাবশেষের নিচে এখনো জীবিত মানুষ পাওয়া সম্ভব বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভবনধসের ঘটনায় নিখোঁজ ও নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এমনটি বলেন।

মায়ামির ওই ভবনধসের ঘটনায় এ পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৪৫ জন নিখোঁজ রয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ধসে পড়া সেই ভবনে উদ্ধারকাজ ফের শুরু হয়েছে।

মায়ামি-ডাড শহরের মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা বলেছেন, কর্মকর্তারা ভবনের বাকি অংশটিও ভেঙে ফেলার পরিকল্পনা করছেন । এ জন্য অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং পদ্ধতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া দরকার।

ভবনধসের ঘটনায় নিখোঁজ ও নিহতদের পরিবারের সঙ্গে ব্যক্তিগত বৈঠকে বাইডেন শোক প্রকাশ করেন।  ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকর্মীদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি। ঘটনার আট দিন পার হলেও কী কারণে ওই ভবন ধসে পড়েছে, তা এখনো জানা যায়নি।

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা

ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি

সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠক আজ, কারা যাচ্ছেন আর কারা যাচ্ছেন না

খাদ্য নেই, জ্বালানি নেই—মার্কিন চাপে থমকে গেছে কিউবা

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতির বার্তা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ‘পরোক্ষভাবে’ যুক্ত থাকবেন ট্রাম্প