হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

নিউইয়র্কে আরজ আলী মাতুব্বরের জন্মদিন উদ্‌যাপন

আরজ আলী মাতুব্বরের ১২২তম জন্মদিন উদ্‌যাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। ‘সত্যের সন্ধানে’ শীর্ষক অনুষ্ঠানটি গত ১৭ ডিসেম্বর জ্যাকসন হাইটসে আয়োজন করে ওপেন আইস। 

সাংবাদিক ও নাট্যকার তোফাজ্জল লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরজ আলী মাতুব্বরের জীবন, কর্ম ও দর্শন নিয়ে আলোচনা করেন গবেষক জুয়েল মালিক, লেখক কুলদা রায়, সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমেদ এবং টেলিভিশন ব্যক্তিত্ব বেলাল বেগ। নিউইয়র্কের বাঙালি জনসমাজে যাঁরা মুক্তচিন্তার চর্চা করেন, তাঁদের অন্তত ৫০ জন এই আলোচনায় অংশ নেন। 

ওপেন আইসের অন্যতম সংগঠক সৈয়দ জাকির আহমেদ রনি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। কারো প্রশ্নের উত্তর দিয়ে অথবা নিজেই প্রশ্ন করে অংশগ্রহণমূলক আলোচনা করেন সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক ফজলুর রহমান। 

বক্তব্য দেন অধ্যাপক হুসনে আরা, সাংবাদিক ও অ্যাকটিভিস্ট মুজাহিদ আনসারী, সুব্রত বিশ্বাস, সঞ্জীবন কুমার, ইব্রাহিম চৌধুরী খোকন, রহমান মাহবুব, আমান উদ্দৌলা, ডাক্তার প্রতাপ দাশ, সাংবাদিক ও লেখক শামীম আল-আমিন ও আহমাদ মাযহার। 

বিবিসির প্রাক্তন সাংবাদিক সাগর লোহানি, রাজনৈতিক নেতা জাকির হোসেন বাচ্চু, মুক্তচিন্তক তানভীর কাইসার, শুভ ডি কস্টা এবং চলচ্চিত্র নির্মাতা আবু সায়ীদও অনুষ্ঠানে কথা বলেন। লালনসংগীত পরিবেশন করেন তাহমিনা শহীদ। 

 মুক্তধারা নিউইয়র্কের কর্ণধার বিশ্বজিত সাহা বইয়ের স্টল দিয়েছিলেন। 

বেলাল বেগ তাঁর বক্তব্যে বলেন, ‘তাঁর জীবনসংগ্রাম ও দর্শন বর্তমান বিশ্বসংকটের সমাধান হতে পারে। তিনি সব সময়ের জন্য সমান প্রাসঙ্গিক। আগামী প্রজন্মকে তাঁর সম্পর্কে জানাতে, আরজ আলী মাতুব্বরের জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তি করার দাবি জানাই।’ 

জুয়েল মালিক বলেন, ‘আরজ আলী মাতুব্বর আত্মসম্মানবোধ সম্পন্ন, সৎ, বহু বিদ্যায় পারদর্শী এক দ্রোহী চিন্তক। স্বশিক্ষিত এই দার্শনিক মানবতা ও বিজ্ঞানমনস্কতার একনিষ্ঠ অনুগামী ছিলেন। প্রথাগত শিক্ষা ছাড়া স্বীয় গরজে জ্ঞান সন্ধানী আরজ ৮৬ বছরের জীবনে সত্তর বছর শুধু মনের তৃষ্ণায় লাইব্রেরির বই ও তৎকালের সেরা বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময় ও জ্ঞান আদান-প্রদান করেছেন।’

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা

ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি

সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠক আজ, কারা যাচ্ছেন আর কারা যাচ্ছেন না

খাদ্য নেই, জ্বালানি নেই—মার্কিন চাপে থমকে গেছে কিউবা

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতির বার্তা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ‘পরোক্ষভাবে’ যুক্ত থাকবেন ট্রাম্প