হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

৩ দশক পর পদ ছাড়ছেন হিউম্যান রাইটস্ ওয়াচের প্রধান

প্রায় তিন দশক পর পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের নির্বাহী পরিচালক কেনেথ রথ। আজ মঙ্গলবার সংস্থাটির পক্ষ থেকে এমনটি জানানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

হিউম্যান রাইটস ওয়াচ জানায়, কেনেথ রথ আগস্টের শেষে পদ ছাড়বেন। তাঁর উত্তরাধিকারী নির্বাচনের জন্য একটি সার্চ কমিটি করা হবে। রথের ডেপুটি তিরানা হাসান সংস্থার অন্তর্বর্তী নির্বাহী পরিচালক হিসেবে কাজ করবেন। 

১৯৮৭ সালে কেনেথ রথ হিউম্যান রাইটস ওয়াচের উপপরিচালক হিসেবে যোগদান করেন। পদ ছাড়ার বিষয়ে কেনেথ রথ বলেন, প্রায় ৩০ বছর এমন একটি সংগঠন গড়ে তোলার জন্য আমার সৌভাগ্য হয়েছিল। এটি সারা বিশ্বের মানুষের অধিকার রক্ষায় একটি নেতৃস্থানীয় শক্তি হয়ে উঠেছে।

হিউম্যান রাইটস ওয়াচের বর্তমান বার্ষিক বাজেট ১০ কোটি ডলার। প্রায় ১০০টি দপ্তরে মোট কর্মী সংখ্যা ৫৫২ জন। কেনেথ রথ দায়িত্ব নেওয়ার আগে হিউম্যান রাইটস ওয়াচের বার্ষিক বাজেট ছিল ৭০ লাখ ডলার। আর কর্মী সংখ্যা ছিল ৬০ জন। 

রথ জানিয়েছেন, তিনি মানবাধিকার রক্ষার জন্য সবচেয়ে কার্যকর কৌশল সম্পর্কে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর একটি বই লিখবেন। হিউম্যান রাইটস ওয়াচ-এ থাকাকালীন রথ দুই ডজনেরও বেশি বিশ্বনেতা, অগণিত মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ ছাড়া ৫০টিরও বেশি দেশে অনুসন্ধানমূলক সফর করেছেন।

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা

ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি

সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠক আজ, কারা যাচ্ছেন আর কারা যাচ্ছেন না

খাদ্য নেই, জ্বালানি নেই—মার্কিন চাপে থমকে গেছে কিউবা

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতির বার্তা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ‘পরোক্ষভাবে’ যুক্ত থাকবেন ট্রাম্প