হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ডেমোক্র্যাটদের সম্মেলন ঘিরে বিক্ষোভ ফিলিস্তিনপন্থীদের

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে শিকাগোয় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দেশটির ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন। গত সোমবার শুরু হওয়া এই সম্মেলনে নেতা-কর্মীদের পাশাপাশি বেশ কয়েক হাজার আমন্ত্রিত অতিথি অংশ নিয়েছেন। তবে এদিন সম্মেলনস্থলের বাইরে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করেন কয়েক হাজার মানুষ। 

‘মার্চ অন দ্য ডিএনসি’ শীর্ষক এই কর্মসূচি থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে বাইডেন প্রশাসনের অব্যাহত সমর্থনের প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে অঞ্চলটিতে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকরের দাবি তোলেন বিক্ষোভকারীরা। একপর্যায়ে সম্মেলনস্থল-সংলগ্ন নিরাপত্তা বেষ্টনীর কিছু অংশ ভেঙে ফেলেন কয়েকজন বিক্ষোভকারী। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এ সময় সেখানে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, চার দিনব্যাপী সম্মেলনের প্রথম দিন শীর্ষস্থানীয় ডেমোক্র্যাট নেতাদের সঙ্গে সপরিবার যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট থাকা অবস্থায় দলের জাতীয় সম্মেলনে এদিন শেষবারের মতো ভাষণ দিয়েছেন তিনি। 

বাইডেন যখন মঞ্চে উঠছিলেন, তখন দর্শক সারির সবাই একসঙ্গে দাঁড়িয়ে তাঁর প্রতি সম্মান প্রদর্শন করেন। সমস্বরে বলে ওঠেন, ‘ধন্যবাদ জো’। এ ঘটনায় বাইডেন আবেগাপ্লুত হয়ে পড়েন। একপর্যায়ে আবেগে কেঁদে ফেলেন তিনি। 

পরে নিজেকে সামলে নিয়ে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কঠিন সময় শেষ হয়েছে, এখন ভালো সময়। আমেরিকা, আমি আমার সর্বোচ্চটা তোমাকে দিয়েছি।’ 

গণতান্ত্রিক ধারা বজায় রাখতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে বিজয়ী করার আহ্বান জানান বাইডেন। তিনি বলেন, ‘গণতন্ত্রকে অবশ্যই রক্ষা করতে হবে। আমরা আমেরিকার আত্মরক্ষার জন্য লড়ছি।’ 

বাইডেন মঞ্চে ওঠার আগে আকস্মিকভাবে সেখানে হাজির হয়ে নজর কাড়েন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। বাইডেনকে ধন্যবাদ জানাতেই সেখানে হাজির হওয়ার কথা জানান তিনি। কমলা হ্যারিস বলেন, ‘জো, আপনার ঐতিহাসিক নেতৃত্বের জন্য ধন্যবাদ।’

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা

ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি

সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠক আজ, কারা যাচ্ছেন আর কারা যাচ্ছেন না

খাদ্য নেই, জ্বালানি নেই—মার্কিন চাপে থমকে গেছে কিউবা

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতির বার্তা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ‘পরোক্ষভাবে’ যুক্ত থাকবেন ট্রাম্প