হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ক্যালিফোর্নিয়ায় চীনা চন্দ্রবর্ষের উৎসবে গুলি, নিহত অন্তত ১০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে চীনা চন্দ্রবর্ষের উৎসবে গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত ১০টা ২২ মিনিটের দিকে মনটেরি পার্কে এ হামলার ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

পুলিশ বলছে, এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারীর পরিচয় এখনো জানা যায়নি। হামলাকারী পালিয়ে গেছে। কী উদ্দেশে এ হামলা চালানো হয়েছে সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, চীনা চন্দ্রবর্ষ উদ্‌যাপনের উৎসবে কয়েক হাজার মানুষ অংশ নিয়েছিল। প্রত্যক্ষদর্শীদের বরাতে লস অ্যাঞ্জেলেস পুলিশ বলছে, মনটেরি পার্কের জনপ্রিয় ড্যান্স ক্লাবকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়ে থাকতে পারে। চীনা চন্দ্রবর্ষ উদ্‌যাপন করতে অতিথিরা এখানে এসেছিলেন। 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মনটেরি পার্কে বসবাসকারীদের অধিকাংশই এশিয়ান। এই হামলার পর রোববারের চীনা চন্দ্রবর্ষের উৎসব বাতিল করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) ঘটনাটি তদন্তে কাজ করছে বলে সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে। 

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা

ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি

সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠক আজ, কারা যাচ্ছেন আর কারা যাচ্ছেন না

খাদ্য নেই, জ্বালানি নেই—মার্কিন চাপে থমকে গেছে কিউবা

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতির বার্তা