হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ট্রাম্প-পুতিন ফোনালাপ চলল দেড় ঘণ্টা

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এনবিসি নিউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে টেলিফোন আলাপ শেষ হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, ফোনালাপটি প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়েছে। তবে এই কথোপকথনের নির্দিষ্ট সময় বা আলোচনার বিস্তারিত বিষয় প্রকাশ করা হয়নি।

এর আগে আজ মঙ্গলবার হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্ক্যাভিনো একটি এক্স পোস্টে জানান, ফোনালাপটি সকাল ১০টায় (ওয়াশিংটন সময়) শুরু হয়। বাংলাদেশের সময় অনুযায়ী তখন মঙ্গলবার রাত ৮টা।

স্ক্যাভিনো লিখেছেন, ‘এই মুহূর্তে—প্রেসিডেন্ট ট্রাম্প ওভাল অফিস থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলছেন। সকাল ১০টা থেকে তাঁদের আলোচনা চলছে। কথোপকথন ইতিবাচকভাবে এগোচ্ছে এবং এখনো চলমান।’

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা

ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি

সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠক আজ, কারা যাচ্ছেন আর কারা যাচ্ছেন না

খাদ্য নেই, জ্বালানি নেই—মার্কিন চাপে থমকে গেছে কিউবা

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতির বার্তা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ‘পরোক্ষভাবে’ যুক্ত থাকবেন ট্রাম্প