হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ট্রাম্পের কাছে ১ কোটি ডলার ক্ষতিপূরণ চাইলেন ই জিন ক্যারল

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করা দুটি মানহানি মামলার প্রথমটি সংশোধন করে ১ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়েছেন যুক্তরাষ্ট্রের লেখক ই জিন ক্যারল। গতকাল সোমবার ক্যারলের আইনজীবীরা এই ক্ষতিপূরণ দাবি করেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

১৯৯০-এর দশকে ট্রাম্প যৌন নিপীড়ন করেছিলেন অভিযোগ তুলে ২০২২ সালের অক্টোবরে মানহানির মামলা করেছিলেন ক্যারল। সেই মামলায় গত ৯ মে ভারতকে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে ট্রাম্পকে নির্দেশ দেন আদালত। পরে ট্রাম্প এই রায়ের বিরুদ্ধে আপিল করেন এবং ক্যারলের অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেন। 

গতকাল সোমবার ক্যারলের আইনজীবীরা রায়টিকে ‘অসম্মানজনক’ বলেন। তাঁরা মার্কিন জেলা বিচারক লুইস কাপলানের কাছে একটি চিঠিও লিখেছেন। চিঠিতে তাঁরা বলেন, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যগুলো অত্যন্ত মানহানিকর। 

এর আগে গত ১০ মে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ক্যারলের আইনজীবীরা বলেছিলেন, ট্রাম্প ঘটনাটি অস্বীকার করে মানহানি করেছেন। এর জন্য ভারতকে আগের মামলাটি সংশোধন করার অনুমতি দেওয়া উচিত। 

ক্যারলের আইনজীবীরা আরও বলেন, রায়ের পরে ট্রাম্প যেসব মন্তব্য করেছেন, তা অত্যন্ত বিদ্বেষপূর্ণ, ঘৃণাবাচক ও অসুস্থ মানসিকতার বহিঃপ্রকাশ। এ ধরনের নিন্দনীয় আচরণের শাস্তি হিসেবে তাঁর জরিমানা হওয়া উচিত। 

রায়ের পরদিন ট্রাম্প বলেছিলেন, তিনি ওই নারীর সঙ্গে কখনো দেখা করেননি। ক্যারলের অ্যাকাউন্টটি ভুয়া অথবা তাঁর অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। তিনি আমার বিরুদ্ধে গালগল্প ছড়িয়েছেন। 

ট্রাম্পের এসব মন্তব্যের পরিপ্রেক্ষিতে ক্যারল তাঁর প্রথম মামলার সংশোধনী চান। মামলাটি ২০১৯ সালে একটি আপিলের মধ্যে আটকে গেছে। কারণ ওই সময়ে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। আর প্রেসিডেন্ট থাকার কারণে তিনি মামলা থেকেও দায়মুক্ত ছিলেন।

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা

ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি

সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠক আজ, কারা যাচ্ছেন আর কারা যাচ্ছেন না

খাদ্য নেই, জ্বালানি নেই—মার্কিন চাপে থমকে গেছে কিউবা

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতির বার্তা